ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৫ হাজার ৪৯৯ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর মাসভিত্তিক মৃত্যুর হিসাবে সেপ্টেম্বরেই পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক হয়ে উঠেছে। মাসটির প্রথম ২১ দিনেই ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর এখন পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ।

আক্রান্তের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, ঢাকা বিভাগের পাশাপাশি খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

বর্ষা মৌসুমের এ সময়ে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

ট্যাগ : স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৫ হাজার ৪৯৯ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর মাসভিত্তিক মৃত্যুর হিসাবে সেপ্টেম্বরেই পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক হয়ে উঠেছে। মাসটির প্রথম ২১ দিনেই ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর এখন পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ।

আক্রান্তের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, ঢাকা বিভাগের পাশাপাশি খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

বর্ষা মৌসুমের এ সময়ে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ