ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিজেলের দাম বাড়ার পর বাড়ল বাসভাড়া

ডিজেলের দাম বাড়ার পর বাড়ল বাসভাড়া
ছবি : সংগৃহিত
ফলো করুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর যাত্রীবাহী বাসের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ শহরাঞ্চলে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নতুন ভাড়ার হার চূড়ান্ত করা হয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর নতুন ভাড়া কার্যকর হবে।

এর আগে সোমবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক হয়। সেখানে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং মহানগর ও শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে উভয় ক্ষেত্রেই ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৭০ পয়সা। একই হারে মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬০ পয়সা হওয়ার কথা।

বিআরটিএ সূত্র জানিয়েছে, বর্ধিত ভাড়া মূলত ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য। সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে না। একইভাবে ট্রাক ও কাভার্ডভ্যানের মতো পণ্যবাহী যানবাহনের ভাড়াও এই সিদ্ধান্তের আওতায় পড়ে না।

ভাড়া সমন্বয়ের আগে পরিবহন মালিকদের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত কার্যকরের দাবি জানানো হয়েছিল। তাদের বক্তব্য ছিল, জ্বালানির নতুন দাম কার্যকর হওয়ার পরও বাসভাড়া নির্ধারণে বিলম্ব হলে বিভিন্ন রুটে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে ভাড়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

রোববার রাতে সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে কেরোসিন, পেট্রল ও অকটেনের দামও লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন জ্বালানি মূল্য সোমবার থেকে কার্যকর হয়েছে।

এর আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের নির্ধারিত ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪৩ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারের নির্ধারিত ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা।

নতুন হারে প্রতি ১০০ কিলোমিটার যাত্রায় মূল ভাড়া আগের তুলনায় ১৭ টাকা বাড়বে। তবে দূরপাল্লার কোনো রুটে সড়ক ও সেতুর টোলসহ অন্যান্য অনুমোদিত খরচ যুক্ত হলে যাত্রীকে এর চেয়ে বেশি অর্থ দিতে হতে পারে।

ট্যাগ : বিআরটিএ গণপরিবহন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডিজেলের দাম বাড়ার পর বাড়ল বাসভাড়া

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ