ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বোয়িং থেকে আরও ১১ বিমান কিনবে বিমান, নিউইয়র্কে চুক্তি

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আরও ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করবেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন। ঢাকার সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন চলাকালে বুধবার নিউইয়র্ক সময় বিকেল ৪টা ১৫ মিনিটে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবহর সম্প্রসারণ কর্মসূচিতে নতুন এই চুক্তিকে আরেকটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ভবিষ্যৎ বহর সম্প্রসারণে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপীয় বিমান নির্মাতা এয়ারবাসের মধ্যে চলমান প্রতিযোগিতার মধ্যেই নতুন এই চুক্তি হতে যাচ্ছে।

এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তির আওতায় ১৪টি বিমান কেনার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ এবং চারটি বোয়িং ৭৩৭-৮।

নতুন করে আরও ১১টি বিমান সংগ্রহের বিষয়টি আগের ওই চুক্তির অতিরিক্ত হিসেবে যুক্ত হবে। বুধবারের চুক্তি সম্পন্ন হলে বোয়িংয়ের কাছ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট বিমান সংগ্রহের পরিকল্পনা ২৫টিতে উন্নীত হবে।

তবে অতিরিক্ত ১১টি বিমানের কোন কোন মডেল কেনা হবে, সেগুলোর মোট মূল্য কত, কীভাবে অর্থায়ন করা হবে এবং কখন বিমানগুলো বাংলাদেশকে হস্তান্তর করা হবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নতুন চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের পরিকল্পনায় বোয়িংয়ের অংশ আরও বাড়বে। একই সঙ্গে ভবিষ্যৎ বহরে বোয়িং ও এয়ারবাসের অংশগ্রহণ নিয়ে চলমান প্রতিযোগিতার মধ্যেও চুক্তিটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ট্যাগ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বোয়িং থেকে আরও ১১ বিমান কিনবে বিমান, নিউইয়র্কে চুক্তি

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ