ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
ফলো করুন

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য একটি বিশেষ ভাতা চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ উদ্যোগ চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। সরকার এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এখন শোক বা কান্নার সময় নয়, বরং অধিকার আদায় ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার সময়। একই সঙ্গে তিনি জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

সংলাপে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ নেন।

এ সময় অতীতের বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান এবং সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ট্যাগ : মানবাধিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য একটি বিশেষ ভাতা চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ উদ্যোগ চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। সরকার এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এখন শোক বা কান্নার সময় নয়, বরং অধিকার আদায় ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার সময়। একই সঙ্গে তিনি জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

সংলাপে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ নেন।

এ সময় অতীতের বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান এবং সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ