ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

ছবি : সংগৃহিত
ফলো করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী সমাবর্তন আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সমাবর্তনের প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে এদিন রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ২০২৭ সালের ৩০ জানুয়ারি সমাবর্তন আয়োজনের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সমাবর্তন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

গ্র্যাজুয়েটদের অংশগ্রহণ, নিবন্ধন, অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রমের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় সমাবর্তনের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে আয়োজন হলে প্রথম সমাবর্তনের প্রায় সাত বছর পর দ্বিতীয়বারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হবে জবিতে।

ট্যাগ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী সমাবর্তন আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সমাবর্তনের প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে এদিন রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ২০২৭ সালের ৩০ জানুয়ারি সমাবর্তন আয়োজনের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সমাবর্তন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

গ্র্যাজুয়েটদের অংশগ্রহণ, নিবন্ধন, অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রমের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় সমাবর্তনের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে আয়োজন হলে প্রথম সমাবর্তনের প্রায় সাত বছর পর দ্বিতীয়বারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হবে জবিতে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ