ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রুশ পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। কঠোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৬ দশমিক ৬৬ শতাংশ। প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই রাশিয়ায় অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচন। ক্রেমলিন এই নির্বাচনকে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর বিষয়ে জনগণের সমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরতে এবং যুদ্ধসংক্রান্ত নীতির প্রতি জনসমর্থন দেখাতে চায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইউক্রেন ভোটগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাদের দাবি, রোববার (২০ সেপ্টেম্বর) মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত ড্রোন হামলা চালানো হয়েছে। রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের দাবি, যুদ্ধ শুরুর পর এ ধরনের হামলাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে বড়।

রাশিয়ার আঞ্চলিক গভর্নর ও নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ড্রোন হামলায় মস্কো অঞ্চলে অন্তত তিনজন এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের খেরসন অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নির্বাচন কর্মকর্তাও রয়েছেন বলে জানানো হয়েছে।

ভোটগ্রহণের সময় রাশিয়ার ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামোতেও হামলা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে। তবে তাদের ভাষ্য, এসব ঘটনার পরও সামগ্রিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

প্রাথমিক ফলাফলে ইউনাইটেড রাশিয়া পার্টি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার সময় ভোটার উপস্থিতি ছিল ৫৬ দশমিক ৬৬ শতাংশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নির্বাচনের প্রথম সরকারি ফলাফল এবং ভোটার উপস্থিতির চূড়ান্ত তথ্য প্রকাশ করার কথা রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ভোটারের সংখ্যা ছিল প্রায় ১১ কোটি ১০ লাখ। ইউক্রেনের চারটি অঞ্চলের বাসিন্দারাও নির্বাচনে ভোট দিয়েছেন। যুদ্ধ শুরুর পর মস্কো এসব অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেও এখনো সেগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি রাশিয়া। এ ছাড়া ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়ার বাসিন্দারাও নির্বাচনে ভোট দিয়েছেন।

তবে রুশ নিয়ন্ত্রিত এসব এলাকায় ভোটগ্রহণকে অবৈধ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে ইউক্রেন। কিয়েভ বিদেশি রাষ্ট্রগুলোর প্রতি এই নির্বাচনের ফলাফল স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও শুক্রবার রাশিয়ার এই ভোটকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে।

এবারের নির্বাচনে রাশিয়ার ভোটাররা দুটি পৃথক ব্যালটে ভোট দিয়েছেন। একটি ব্যালটে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে পছন্দের দল বেছে নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্টেট ডুমার ৪৫০টি আসনের অর্ধেকের জন্য ভোট অনুষ্ঠিত হয়েছে। বাকি আসনগুলোতে সরাসরি প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ভোট হয়েছে।

ক্রেমলিনের প্রধান রাজনৈতিক শক্তি ইউনাইটেড রাশিয়া পার্টি রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় তাদের নিয়ন্ত্রণ ধরে রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থায় ‘সিস্টেমিক বিরোধী দল’ হিসেবে পরিচিত কয়েকটি ছোট দলও পার্লামেন্টে তাদের অবস্থান ধরে রাখতে পারে। এসব দল গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোট দেওয়ার জন্য পরিচিত।

অন্যদিকে, প্রকৃত বিরোধী রাজনৈতিক শক্তির অনুপস্থিতি, রাষ্ট্রীয় গণমাধ্যমের ব্যাপক প্রচার এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর কঠোর নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা রয়েছে। সমালোচকদের মতে, এসব কারণে রাশিয়ার রাজনীতিতে ক্রেমলিনের প্রভাব অব্যাহত থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। একই সময়ে দেশটি অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলা বৃদ্ধির মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : রাশিয়া সংসদ নির্বাচন ইউনাইটেড রাশিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রুশ পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। কঠোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৬ দশমিক ৬৬ শতাংশ। প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই রাশিয়ায় অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচন। ক্রেমলিন এই নির্বাচনকে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর বিষয়ে জনগণের সমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরতে এবং যুদ্ধসংক্রান্ত নীতির প্রতি জনসমর্থন দেখাতে চায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইউক্রেন ভোটগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাদের দাবি, রোববার (২০ সেপ্টেম্বর) মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত ড্রোন হামলা চালানো হয়েছে। রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের দাবি, যুদ্ধ শুরুর পর এ ধরনের হামলাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে বড়।

রাশিয়ার আঞ্চলিক গভর্নর ও নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ড্রোন হামলায় মস্কো অঞ্চলে অন্তত তিনজন এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের খেরসন অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নির্বাচন কর্মকর্তাও রয়েছেন বলে জানানো হয়েছে।

ভোটগ্রহণের সময় রাশিয়ার ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামোতেও হামলা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে। তবে তাদের ভাষ্য, এসব ঘটনার পরও সামগ্রিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

প্রাথমিক ফলাফলে ইউনাইটেড রাশিয়া পার্টি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার সময় ভোটার উপস্থিতি ছিল ৫৬ দশমিক ৬৬ শতাংশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নির্বাচনের প্রথম সরকারি ফলাফল এবং ভোটার উপস্থিতির চূড়ান্ত তথ্য প্রকাশ করার কথা রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ভোটারের সংখ্যা ছিল প্রায় ১১ কোটি ১০ লাখ। ইউক্রেনের চারটি অঞ্চলের বাসিন্দারাও নির্বাচনে ভোট দিয়েছেন। যুদ্ধ শুরুর পর মস্কো এসব অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেও এখনো সেগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি রাশিয়া। এ ছাড়া ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়ার বাসিন্দারাও নির্বাচনে ভোট দিয়েছেন।

তবে রুশ নিয়ন্ত্রিত এসব এলাকায় ভোটগ্রহণকে অবৈধ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে ইউক্রেন। কিয়েভ বিদেশি রাষ্ট্রগুলোর প্রতি এই নির্বাচনের ফলাফল স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও শুক্রবার রাশিয়ার এই ভোটকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে।

এবারের নির্বাচনে রাশিয়ার ভোটাররা দুটি পৃথক ব্যালটে ভোট দিয়েছেন। একটি ব্যালটে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে পছন্দের দল বেছে নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্টেট ডুমার ৪৫০টি আসনের অর্ধেকের জন্য ভোট অনুষ্ঠিত হয়েছে। বাকি আসনগুলোতে সরাসরি প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ভোট হয়েছে।

ক্রেমলিনের প্রধান রাজনৈতিক শক্তি ইউনাইটেড রাশিয়া পার্টি রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় তাদের নিয়ন্ত্রণ ধরে রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থায় ‘সিস্টেমিক বিরোধী দল’ হিসেবে পরিচিত কয়েকটি ছোট দলও পার্লামেন্টে তাদের অবস্থান ধরে রাখতে পারে। এসব দল গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোট দেওয়ার জন্য পরিচিত।

অন্যদিকে, প্রকৃত বিরোধী রাজনৈতিক শক্তির অনুপস্থিতি, রাষ্ট্রীয় গণমাধ্যমের ব্যাপক প্রচার এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর কঠোর নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা রয়েছে। সমালোচকদের মতে, এসব কারণে রাশিয়ার রাজনীতিতে ক্রেমলিনের প্রভাব অব্যাহত থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। একই সময়ে দেশটি অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলা বৃদ্ধির মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ