ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিননামা দিলেন গাজী নজরুল

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি জামিননামা জমা দেন।

এর আগে গত ১০ আগস্ট হাইকোর্ট তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

গত ২১ জুলাই গাজী নজরুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা করেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।

মামলার অন্য আসামিরা হলেন আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

মামলার এজাহারে ওবায়দুর অভিযোগ করেন, তিনি পল্লবীর কালশী এলাকার রোজ গার্ডেন টাওয়ারে তার বোনের বাসায় থাকতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার সম্পর্ক থাকায় গাজী নজরুলেরও ওই বাসায় যাতায়াত ছিল।

বাদীর অভিযোগ, তার ভাগ্নির সঙ্গে গাজী নজরুলের সম্পর্ক নিয়ে আপত্তি জানানোর পর তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের পেছনে ওবায়দুরের ভূমিকা রয়েছে বলে সন্দেহ করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, এই বিরোধের জেরে গত ১৪ জুলাই ওবায়দুরের ওপর হামলা চালানো হয়। ওই দিন বেলা ১১টার দিকে তাকে একটি কক্ষে ডেকে নেওয়ার পর কয়েকজন মিলে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এজাহার অনুযায়ী, ওবায়দুরের মা ও ছোট বোন ঘটনাস্থলে এসে চিৎকার করলে হামলাকারীরা চলে যান। পরে আহত অবস্থায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।

বাদী আরও অভিযোগ করেন, ঘটনার পরও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

মামলায় আনা এসব অভিযোগ আদালতে এখনো বিচারাধীন এবং অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিননামা দিলেন গাজী নজরুল

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ