ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। সকালে বাসের ভেতরে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির বডির বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়েছে। বাইরে থেকে কয়েকজন ব্যক্তি পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিভে যায়।

আগুনে বাসটির সিট, বডি ও জানালার কাচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসচালক বাবু দাবি করেন, আগুনে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার ঘটনাটি নিশ্চিত করে বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হতে পারে বলে জানা গেছে।

ট্যাগ : পল্লবী বাসে আগুন পরিস্থান পরিবহণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


রাজধানীতে বাসে আগুন

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। সকালে বাসের ভেতরে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির বডির বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়েছে। বাইরে থেকে কয়েকজন ব্যক্তি পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিভে যায়।

আগুনে বাসটির সিট, বডি ও জানালার কাচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসচালক বাবু দাবি করেন, আগুনে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার ঘটনাটি নিশ্চিত করে বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হতে পারে বলে জানা গেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ