ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে বাসে আগুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। সকালে বাসের ভেতরে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির বডির বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়েছে। বাইরে থেকে কয়েকজন ব্যক্তি পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিভে যায়।আগুনে বাসটির সিট, বডি ও জানালার কাচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসচালক বাবু দাবি করেন, আগুনে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার ঘটনাটি নিশ্চিত করে বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হতে পারে বলে জানা গেছে।

রাজধানীতে বাসে আগুন