ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ছবি: সংগৃহীত
ফলো করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগের মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, দুপুরে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তবে ওই ঘটনার বিস্তারিত কিংবা তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা। একই সঙ্গে তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সেটিও স্পষ্ট করেননি তিনি।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকেই তাঁকে ফেরত পাঠানো হয়।

এবার আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে তাঁকে আটক করা হলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি গোয়েন্দা পুলিশ।

ট্যাগ : শেখ হাসিনা ডিবি পুলিশ ইকবাল সোবহান চৌধুরী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগের মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, দুপুরে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তবে ওই ঘটনার বিস্তারিত কিংবা তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা। একই সঙ্গে তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সেটিও স্পষ্ট করেননি তিনি।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকেই তাঁকে ফেরত পাঠানো হয়।

এবার আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে তাঁকে আটক করা হলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি গোয়েন্দা পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ