ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিকশা থেকে প্রাডো—জুলাই চেতনা নিয়ে বিএনপির এমপির কটাক্ষ

সংগৃহীত ছবি
ফলো করুন

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেছেন, “আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না।” একই সঙ্গে তিনি বলেন, অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন এবং “জুলাই চেতনা” বিক্রি করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-১০ আসনের এই সংসদ সদস্য এসব মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আক্তারুজ্জামান বলেন, “আমরা জুলাইযুদ্ধ করেছি, আমি নিজেও করেছি। আমাদের অনেকেই এই আন্দোলনে অংশ নিয়েছেন।” তিনি অভিযোগ করেন, কেউ কেউ “জুলাই চেতনা বিক্রি” করছেন।

তিনি আরও বলেন, “অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন, আর জুলাই চেতনা বিক্রি করেন।” একই সঙ্গে তিনি দাবি করেন, ব্যক্তিগত পরিবর্তন ও জীবনযাত্রার পরিবর্তন নিয়েও জনগণকে স্বচ্ছতা দেখানো উচিত।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বাজেটে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা উল্লেখ করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর ছাড়সহ বিভিন্ন সুযোগের কথা তুলে ধরেন।

আক্তারুজ্জামান আরও বলেন, “আমরা মুক্তিযুদ্ধকে যেমন ধারণ করি, তেমনি জুলাইকেও ধারণ করি।” তবে তিনি স্পষ্ট করে বলেন, “স্বাধীনতাকে কোনোভাবেই জুলাই দিয়ে মুছে ফেলা যাবে না।”

তিনি মুক্তিযুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনে জিয়াউর রহমানের ভূমিকার প্রশংসাও করেন এবং তারেক রহমানকে “সঠিক ও দূরদর্শী নেতৃত্ব” হিসেবে উল্লেখ করেন।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রিকশা থেকে প্রাডো—জুলাই চেতনা নিয়ে বিএনপির এমপির কটাক্ষ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ