ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি করপোরেশন পাচ্ছে ২০ কোটি টাকা

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের ১৩টি সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারে ২০২৬-২৭ অর্থবছরে মোট ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটের আওতায় আবর্তক অনুদান হিসেবে এ অর্থ দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে বরাদ্দ করা ২০ কোটি টাকার মধ্যে প্রযোজ্য ক্ষেত্রে আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্থানীয় সরকার বিভাগের প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।

বরাদ্দের হিসাবে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সংস্থাটির জন্য রাখা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পেয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনকে ২ কোটি ২৮ লাখ, চট্টগ্রাম সিটি করপোরেশনকে ২ কোটি, বগুড়া সিটি করপোরেশনকে ১ কোটি ৭৫ লাখ এবং রাজশাহী সিটি করপোরেশনকে ১ কোটি ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্য সিটি করপোরেশনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ পেয়েছে ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ, রংপুর ৫২ লাখ এবং সিলেট সিটি করপোরেশন পেয়েছে ৩২ লাখ টাকা।

সরকারি আদেশে বলা হয়েছে, বরাদ্দ করা অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পরবর্তী অর্থ বিভাজনের অনুমোদন নেওয়ার সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে চলতি অর্থবছরের ব্যয়ের বিস্তারিত হিসাব জমা দিতে হবে।

বরাদ্দের অর্থ ব্যবহারে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে এর দায় বহন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি করপোরেশন পাচ্ছে ২০ কোটি টাকা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের ১৩টি সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারে ২০২৬-২৭ অর্থবছরে মোট ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটের আওতায় আবর্তক অনুদান হিসেবে এ অর্থ দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে বরাদ্দ করা ২০ কোটি টাকার মধ্যে প্রযোজ্য ক্ষেত্রে আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্থানীয় সরকার বিভাগের প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।

বরাদ্দের হিসাবে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সংস্থাটির জন্য রাখা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পেয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনকে ২ কোটি ২৮ লাখ, চট্টগ্রাম সিটি করপোরেশনকে ২ কোটি, বগুড়া সিটি করপোরেশনকে ১ কোটি ৭৫ লাখ এবং রাজশাহী সিটি করপোরেশনকে ১ কোটি ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্য সিটি করপোরেশনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ পেয়েছে ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ, রংপুর ৫২ লাখ এবং সিলেট সিটি করপোরেশন পেয়েছে ৩২ লাখ টাকা।

সরকারি আদেশে বলা হয়েছে, বরাদ্দ করা অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পরবর্তী অর্থ বিভাজনের অনুমোদন নেওয়ার সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে চলতি অর্থবছরের ব্যয়ের বিস্তারিত হিসাব জমা দিতে হবে।

বরাদ্দের অর্থ ব্যবহারে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে এর দায় বহন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ