ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বাড়তি ১১৬ কোটি টাকা বোনাস ফেরত আদায়ের নির্দেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৩ সালের পারফরম্যান্সের জন্য সোনালী ব্যাংকের প্রায় ২১ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারী পাঁচটি উৎসাহ বোনাস পেয়েছিলেন। সরকারি নীতিমালায় নিয়ম করে সর্বোচ্চ তিনটি বোনাস দেওয়ার অনুমতি থাকলেও অতিরিক্ত দুটি বোনাস দেওয়া হয়, যা নীতিমালাবিরুদ্ধ।

বাড়তি দুটি বোনাসের পরিমাণ প্রায় ১১৬ কোটি টাকা, যা দেড় বছর আগে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হলেও এখন পর্যন্ত তা আদায় হয়নি। ২০২৫ সালের ২৭ মার্চ অন্তর্বর্তী সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোনালী ব্যাংকের এমডিকে চিঠি দিয়ে এই টাকা ফেরত আনার নির্দেশ দেয়।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বরও পুনরায় ওই বিভাগের পক্ষ থেকে ব্যাংকের এমডিকে চিঠি দিয়ে পাঁচটি উৎসাহ বোনাসের বিষয়ে অসম্মতি জানিয়ে বাড়তি দুই বোনাসের অর্থ ফেরত নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

সোনালী ব্যাংকের এমডি ও সিইও শওকত আলী খান বলেন, '৫ বোনাসের সিদ্ধান্তটি আমি যোগ দেওয়ার আগেই নেওয়া হয়েছে। যেহেতু টাকা পরিশোধ করা হয়েছে, তাই সরকারকে গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং পুনরায় অনুরোধ করা হবে।'

২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের জন্য নতুন নির্দেশিকা জারি করে, যেখানে উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট অর্থনৈতিক সূচকে মূল্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে বোনাস দেওয়ার ভিত্তি আর ব্যাংকের থেকে ইচ্ছার ওপর নির্ভরশীল থাকবে না।

ট্যাগ : সোনালী ব্যাংক বোনাস আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নীতিমালা লঙ্ঘন টাকা ফেরত আদায়

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বাড়তি ১১৬ কোটি টাকা বোনাস ফেরত আদায়ের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৩ সালের পারফরম্যান্সের জন্য সোনালী ব্যাংকের প্রায় ২১ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারী পাঁচটি উৎসাহ বোনাস পেয়েছিলেন। সরকারি নীতিমালায় নিয়ম করে সর্বোচ্চ তিনটি বোনাস দেওয়ার অনুমতি থাকলেও অতিরিক্ত দুটি বোনাস দেওয়া হয়, যা নীতিমালাবিরুদ্ধ।

বাড়তি দুটি বোনাসের পরিমাণ প্রায় ১১৬ কোটি টাকা, যা দেড় বছর আগে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হলেও এখন পর্যন্ত তা আদায় হয়নি। ২০২৫ সালের ২৭ মার্চ অন্তর্বর্তী সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোনালী ব্যাংকের এমডিকে চিঠি দিয়ে এই টাকা ফেরত আনার নির্দেশ দেয়।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বরও পুনরায় ওই বিভাগের পক্ষ থেকে ব্যাংকের এমডিকে চিঠি দিয়ে পাঁচটি উৎসাহ বোনাসের বিষয়ে অসম্মতি জানিয়ে বাড়তি দুই বোনাসের অর্থ ফেরত নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

সোনালী ব্যাংকের এমডি ও সিইও শওকত আলী খান বলেন, '৫ বোনাসের সিদ্ধান্তটি আমি যোগ দেওয়ার আগেই নেওয়া হয়েছে। যেহেতু টাকা পরিশোধ করা হয়েছে, তাই সরকারকে গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং পুনরায় অনুরোধ করা হবে।'

২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের জন্য নতুন নির্দেশিকা জারি করে, যেখানে উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট অর্থনৈতিক সূচকে মূল্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে বোনাস দেওয়ার ভিত্তি আর ব্যাংকের থেকে ইচ্ছার ওপর নির্ভরশীল থাকবে না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ