ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ভারতীয় হাইকমিশনারের

সংগৃহীত ছবি
ফলো করুন

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার বঙ্গভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেন। বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারত সরকারের নিয়োগপ্রাপ্ত নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে বাংলাদেশে তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

ভারতের সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সাবেক বিধায়ক দীনেশ ত্রিবেদীকে গত এপ্রিল মাসে বাংলাদেশের ১৮তম ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এই পদে প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।

নিয়োগের পর গত ১২ জুন বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে নতুন হাইকমিশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে কূটনৈতিক মহল মনে করছে।

ট্যাগ : ভারত বিজেপি পশ্চিমবঙ্গ রেলমন্ত্রী

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ভারতীয় হাইকমিশনারের

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার বঙ্গভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেন। বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারত সরকারের নিয়োগপ্রাপ্ত নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে বাংলাদেশে তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

ভারতের সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সাবেক বিধায়ক দীনেশ ত্রিবেদীকে গত এপ্রিল মাসে বাংলাদেশের ১৮তম ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এই পদে প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।

নিয়োগের পর গত ১২ জুন বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে নতুন হাইকমিশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে কূটনৈতিক মহল মনে করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ