ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঝালকাঠিতে পুকুরে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে মো. রোকনুজ্জামান (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাটি আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ঘটে। মৃগীরোগে ভুগছিলেন রোকনুজ্জামান বলে স্বজনরা জানিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রোকনুজ্জামান তার দুই ছেলে জিহাদ (৫) ও জারিফ (৩) কে নিয়ে শ্বশুরবাড়ির পেছনের পুকুরে গোসল করাতে যান। ছেলেদের গোসল করিয়ে বাড়ি পাঠিয়ে তিনি পরে আসবেন বলে জানান। অতিরিক্ত সময় না ফেরায় তার স্ত্রী পুকুরে গিয়ে তার লুঙ্গি পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ : ঝালকাঠি এবি ব্যাংক রাজাপুর ব্যাংক কর্মকর্তা

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠিতে পুকুরে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে মো. রোকনুজ্জামান (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাটি আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ঘটে। মৃগীরোগে ভুগছিলেন রোকনুজ্জামান বলে স্বজনরা জানিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রোকনুজ্জামান তার দুই ছেলে জিহাদ (৫) ও জারিফ (৩) কে নিয়ে শ্বশুরবাড়ির পেছনের পুকুরে গোসল করাতে যান। ছেলেদের গোসল করিয়ে বাড়ি পাঠিয়ে তিনি পরে আসবেন বলে জানান। অতিরিক্ত সময় না ফেরায় তার স্ত্রী পুকুরে গিয়ে তার লুঙ্গি পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ