ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কাদেরসহ সাত নেতার মামলার নথির ওজন প্রায় ২৫ কেজি

ফাইল ছবি
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিচারসংশ্লিষ্ট নথিপত্রের ওজন প্রায় ২৫ কেজি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মামলার রায় ঘোষণার আগে এ তথ্য তুলে ধরেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল চেয়ারম্যান মামলার প্রসিকিউশন, স্টেট ডিফেন্স, তদন্ত সংস্থা ও সংবাদকর্মীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাইকে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে।

তিনি উল্লেখ করেন, রায় প্রস্তুত করতে বিচারিক প্যানেলকেও উল্লেখযোগ্য পরিশ্রম করতে হয়েছে। একইভাবে প্রসিকিউশন, সাক্ষী, তদন্ত কর্মকর্তা এবং মামলার কার্যক্রম কাভার করা সাংবাদিকরাও দীর্ঘ সময় কাজ করেছেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, মামলার আসামিরা আদালতে উপস্থিত থাকলে রায়ের আরও বড় অংশ পাঠ করা যেত। তবে তারা পলাতক থাকায় সংক্ষিপ্তভাবে রায় ঘোষণা করা হচ্ছে।

তিনি জানান, মামলার পূর্ণাঙ্গ রায়ের আকার হাজার পৃষ্ঠা পর্যন্ত হতে পারে।

এদিন মামলার সাত আসামিকেই মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান।

ট্যাগ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থান ওবায়দুল কাদের

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কাদেরসহ সাত নেতার মামলার নথির ওজন প্রায় ২৫ কেজি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিচারসংশ্লিষ্ট নথিপত্রের ওজন প্রায় ২৫ কেজি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মামলার রায় ঘোষণার আগে এ তথ্য তুলে ধরেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল চেয়ারম্যান মামলার প্রসিকিউশন, স্টেট ডিফেন্স, তদন্ত সংস্থা ও সংবাদকর্মীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাইকে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে।

তিনি উল্লেখ করেন, রায় প্রস্তুত করতে বিচারিক প্যানেলকেও উল্লেখযোগ্য পরিশ্রম করতে হয়েছে। একইভাবে প্রসিকিউশন, সাক্ষী, তদন্ত কর্মকর্তা এবং মামলার কার্যক্রম কাভার করা সাংবাদিকরাও দীর্ঘ সময় কাজ করেছেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, মামলার আসামিরা আদালতে উপস্থিত থাকলে রায়ের আরও বড় অংশ পাঠ করা যেত। তবে তারা পলাতক থাকায় সংক্ষিপ্তভাবে রায় ঘোষণা করা হচ্ছে।

তিনি জানান, মামলার পূর্ণাঙ্গ রায়ের আকার হাজার পৃষ্ঠা পর্যন্ত হতে পারে।

এদিন মামলার সাত আসামিকেই মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ