ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে ইসির সঙ্গে আলোচনা করে: জাহেদ

ছবি: সংগৃহীত
ফলো করুন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এ নির্বাচন নিয়ে সরকারের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময়সীমা নেই। নির্বাচন কমিশন নিজেদের বিবেচনায় একটি সময়সূচি ঘোষণা করেছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সরাসরি সাংবিধানিক দায়িত্ব রয়েছে। তবে অন্যান্য নির্বাচন আইন অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয় করে আয়োজন করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনও এ ব্যবস্থার আওতাভুক্ত।

ইসির ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার ও কমিশনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টিকে সংঘাত বা ‘গ্যাপ’ হিসেবে দেখার সুযোগ নেই। সরকারের সঙ্গে আলোচনা করে কমিশনের ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে স্থানীয় সরকার নির্বাচনের সময় পিছিয়ে দেওয়া বা এগিয়ে নেওয়া যেতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে আলোচনা হবে।

সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের পার্থক্য তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নিজস্ব এখতিয়ারে নির্বাচন আয়োজন করে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করে। অন্য নির্বাচনগুলো সরকারের সঙ্গে সমন্বয় করেই করতে হয়। তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসি ও সরকারের মধ্যে আলোচনা হওয়াকে কোনো ধরনের সংঘাত হিসেবে দেখার কারণ নেই।

এ সময় তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নিচ্ছে না; ব্যক্তিরাই প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে কোনো প্রার্থী কোন দলের সঙ্গে যুক্ত—এ বিষয়টি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু নয়।

ট্যাগ : নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন ডা. জাহেদ উর রহমান

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে ইসির সঙ্গে আলোচনা করে: জাহেদ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এ নির্বাচন নিয়ে সরকারের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময়সীমা নেই। নির্বাচন কমিশন নিজেদের বিবেচনায় একটি সময়সূচি ঘোষণা করেছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সরাসরি সাংবিধানিক দায়িত্ব রয়েছে। তবে অন্যান্য নির্বাচন আইন অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয় করে আয়োজন করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনও এ ব্যবস্থার আওতাভুক্ত।

ইসির ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার ও কমিশনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টিকে সংঘাত বা ‘গ্যাপ’ হিসেবে দেখার সুযোগ নেই। সরকারের সঙ্গে আলোচনা করে কমিশনের ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে স্থানীয় সরকার নির্বাচনের সময় পিছিয়ে দেওয়া বা এগিয়ে নেওয়া যেতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে আলোচনা হবে।

সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের পার্থক্য তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নিজস্ব এখতিয়ারে নির্বাচন আয়োজন করে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করে। অন্য নির্বাচনগুলো সরকারের সঙ্গে সমন্বয় করেই করতে হয়। তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসি ও সরকারের মধ্যে আলোচনা হওয়াকে কোনো ধরনের সংঘাত হিসেবে দেখার কারণ নেই।

এ সময় তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নিচ্ছে না; ব্যক্তিরাই প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে কোনো প্রার্থী কোন দলের সঙ্গে যুক্ত—এ বিষয়টি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু নয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ