ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিএনপির সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিএনপির নেতা রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার ও উন্নয়ন কার্যক্রম গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান এবং বিএনপির কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রুহুল কবির রিজভী ইয়াও ওয়েন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিএনপির সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিএনপির নেতা রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার ও উন্নয়ন কার্যক্রম গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান এবং বিএনপির কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ