ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশ থেকে চাঁদাবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধী দল কঠোর অবস্থান নেবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদান ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের নানা জায়গায় চাঁদাবাজি ও দখলবাজির প্রবণতা বেড়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশ থেকে চাঁদাবাজির কবর রচনা করবে বিরোধী দল।

দেশের উন্নয়ন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, অতীতে সঠিক নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি। টেকসই উন্নয়নের জন্য দায়িত্বশীল ও জনমুখী নেতৃত্ব প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষা খাত নিয়েও কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদান ও চেক বিতরণ করা হয়।

ট্যাগ : শফিকুর রহমান চাঁদাবাজি

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশ থেকে চাঁদাবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধী দল কঠোর অবস্থান নেবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদান ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের নানা জায়গায় চাঁদাবাজি ও দখলবাজির প্রবণতা বেড়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশ থেকে চাঁদাবাজির কবর রচনা করবে বিরোধী দল।

দেশের উন্নয়ন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, অতীতে সঠিক নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি। টেকসই উন্নয়নের জন্য দায়িত্বশীল ও জনমুখী নেতৃত্ব প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষা খাত নিয়েও কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদান ও চেক বিতরণ করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ