ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মানবতার জটিল সমস্যা সমাধানে শক্তিশালী এআই আসছে

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এমন এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে এটি মানুষের জন্য অত্যন্ত শক্তিশালী সহকারী হিসেবে কাজ করতে পারবে। তার মতে, ভবিষ্যতের এআই এমন সক্ষমতা অর্জন করবে, যা জটিল সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে অল্টম্যান বলেন, ওপেনএআই এমন একটি উন্নত এআই ব্যবস্থা তৈরির কাছাকাছি পৌঁছেছে, যা মানবতার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করতে পারবে। তবে কোন সমস্যার সমাধানে এআইকে ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত ব্যবহারকারীদের হাতেই থাকবে।তিনি জানান, ওপেনএআই চায় এই প্রযুক্তির সুবিধা যেন সীমিত গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর মানবকল্যাণে ব্যবহৃত হয়। এআইয়ের উন্নয়ন এমনভাবে পরিচালিত করার লক্ষ্য রয়েছে, যাতে এর সুফল সমাজের বিভিন্ন স্তরের মানুষ সমানভাবে পেতে পারেন।[BANGVIEWS-POST:2565]অল্টম্যানের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতের এআই কেবল প্রশ্নের উত্তর দেওয়া বা লেখা তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে গবেষণার কাজও পরিচালনা করতে পারবে। এর ফলে নতুন ওষুধ উদ্ভাবন, উন্নত সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন এবং বিজ্ঞান ও প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার গতি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।তিনি বলেন, ওপেনএআইয়ের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই) তৈরি করা। এই প্রযুক্তি এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা বিভিন্ন ক্ষেত্রে মানুষের মতো কিংবা তার চেয়েও উন্নত সক্ষমতা নিয়ে কাজ করতে পারবে। বিশ্বজুড়ে এআইয়ের নিরাপত্তা, নৈতিকতা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা চললেও অল্টম্যান মনে করেন, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে মানবকল্যাণে এই প্রযুক্তির উন্নয়নকে এগিয়ে নেওয়াই বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।

মানবতার জটিল সমস্যা সমাধানে শক্তিশালী এআই আসছে