ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-ফ্রান্স রাজনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় তিন সিনেটর

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক যোগাযোগ, সংসদীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের তিন সিনেটর।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকায় ফ্রান্স দূতাবাস জানিয়েছে, সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন ও অলিভিয়ে হেনো তিন দিনের সরকারি সফরে শনিবার রাতে ঢাকায় পৌঁছান। তারা ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে বাংলাদেশ সফর করছেন।

বাংলাদেশে নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সের পক্ষ থেকে এটিই প্রথম রাজনৈতিক পর্যায়ের সফর। এ কারণে দুই দেশের সম্পর্কের দিক থেকে সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের রাজনৈতিক ও সংসদীয় যোগাযোগ আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

সফরকালে ফরাসি সিনেটরদের বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। দুই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করবেন।

তাদের সফরসূচিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় রয়েছে।

এ ছাড়া ফ্রান্সের উন্নয়ন সহযোগিতার সঙ্গে যুক্ত কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন সিনেটররা। ঢাকার একটি জাদুঘর পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশে বসবাসরত ফরাসি নাগরিকদের সঙ্গেও তাদের মতবিনিময়ের কথা রয়েছে।

ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।

ট্যাগ : ফ্রান্স শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ফ্রান্স রাজনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় তিন সিনেটর

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক যোগাযোগ, সংসদীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের তিন সিনেটর।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকায় ফ্রান্স দূতাবাস জানিয়েছে, সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন ও অলিভিয়ে হেনো তিন দিনের সরকারি সফরে শনিবার রাতে ঢাকায় পৌঁছান। তারা ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে বাংলাদেশ সফর করছেন।

বাংলাদেশে নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সের পক্ষ থেকে এটিই প্রথম রাজনৈতিক পর্যায়ের সফর। এ কারণে দুই দেশের সম্পর্কের দিক থেকে সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের রাজনৈতিক ও সংসদীয় যোগাযোগ আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

সফরকালে ফরাসি সিনেটরদের বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। দুই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করবেন।

তাদের সফরসূচিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় রয়েছে।

এ ছাড়া ফ্রান্সের উন্নয়ন সহযোগিতার সঙ্গে যুক্ত কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন সিনেটররা। ঢাকার একটি জাদুঘর পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশে বসবাসরত ফরাসি নাগরিকদের সঙ্গেও তাদের মতবিনিময়ের কথা রয়েছে।

ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ