ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক

ছবি : সংগৃহীত
ফলো করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ধরনের অনিয়ম ও কারচুপির আশঙ্কা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জরুরি বৈঠক করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত প্রত্যাহার, ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন এবং সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিসহ একাধিক জোরালো দাবি জানিয়েছে জোটটি। একই সঙ্গে ভোটে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জোট নেতারা।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বিষয়ে ব্রিফ করেন জোটের শীর্ষ প্রতিনিধিরা।

বক্তব্যে জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে মাঠপর্যায়ের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পরও নির্বাচন কমিশনের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ না থাকা অত্যন্ত হতাশাজনক। তিনি বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ এনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং সাধারণ ভোটারদের ভীতি দূর করতে প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের ওপর জোর দেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভোটাররা শেষ পর্যন্ত ভোট দিতে পারলেও তা সঠিকভাবে গণনা হবে কি না, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।

সিইসির কাছে দেওয়া লিখিত অভিযোগে ১১ দলীয় ঐক্য জানায়, বিএনপির প্রার্থী নির্ধারিত সময়ের আগেই মাইক বাজিয়ে প্রচার চালিয়েছেন, বিভিন্ন ইউনিয়নে সরকারি চিকিৎসকদের ব্যবহার করে চিকিৎসাসেবার নামে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং ধর্মীয় উপাসনালয়ে স্লোগানসংবলিত স্টিকার সেঁটে প্রচার চালিয়েছেন। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের কাছে এসব বিষয়ে অভিযোগ করেও কোনো ফল মেলেনি। এর প্রেক্ষিতে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ওঠা রাজনৈতিক পক্ষপাতিত্বের নিরপেক্ষ তদন্ত এবং নির্বাচনের আগেই তাঁকে প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সরাসরি ভিডিও মনিটরিংয়ের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলোয়ার হোসেন এবং বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, যিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহোদর ছোট ভাই।

ট্যাগ : ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ধরনের অনিয়ম ও কারচুপির আশঙ্কা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জরুরি বৈঠক করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত প্রত্যাহার, ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন এবং সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিসহ একাধিক জোরালো দাবি জানিয়েছে জোটটি। একই সঙ্গে ভোটে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জোট নেতারা।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বিষয়ে ব্রিফ করেন জোটের শীর্ষ প্রতিনিধিরা।

বক্তব্যে জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে মাঠপর্যায়ের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পরও নির্বাচন কমিশনের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ না থাকা অত্যন্ত হতাশাজনক। তিনি বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ এনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং সাধারণ ভোটারদের ভীতি দূর করতে প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের ওপর জোর দেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভোটাররা শেষ পর্যন্ত ভোট দিতে পারলেও তা সঠিকভাবে গণনা হবে কি না, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।

সিইসির কাছে দেওয়া লিখিত অভিযোগে ১১ দলীয় ঐক্য জানায়, বিএনপির প্রার্থী নির্ধারিত সময়ের আগেই মাইক বাজিয়ে প্রচার চালিয়েছেন, বিভিন্ন ইউনিয়নে সরকারি চিকিৎসকদের ব্যবহার করে চিকিৎসাসেবার নামে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং ধর্মীয় উপাসনালয়ে স্লোগানসংবলিত স্টিকার সেঁটে প্রচার চালিয়েছেন। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের কাছে এসব বিষয়ে অভিযোগ করেও কোনো ফল মেলেনি। এর প্রেক্ষিতে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ওঠা রাজনৈতিক পক্ষপাতিত্বের নিরপেক্ষ তদন্ত এবং নির্বাচনের আগেই তাঁকে প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সরাসরি ভিডিও মনিটরিংয়ের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলোয়ার হোসেন এবং বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, যিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহোদর ছোট ভাই।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ