ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বাস্থ্য পরীক্ষার জন্য আনিসুল হক, পলক ও মামুনকে ঢামেকে নেওয়া হয়

ছবি : সংগৃহীত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বেলা ৩টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কঠোর পুলিশি পাহারায় তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সোয়া ৩টার দিকে তাদের পুনরায় হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেপ্তার তিন আসামিকে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরীক্ষা শেষে তাদের নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে আনার পর চিকিৎসকেরা তাদের রক্তচাপসহ প্রয়োজনীয় প্রাথমিক শারীরিক পরীক্ষা সম্পন্ন করেন।

ট্যাগ : আনিসুল হক জুনাইদ আহমেদ পলক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য আনিসুল হক, পলক ও মামুনকে ঢামেকে নেওয়া হয়

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বেলা ৩টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কঠোর পুলিশি পাহারায় তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সোয়া ৩টার দিকে তাদের পুনরায় হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেপ্তার তিন আসামিকে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরীক্ষা শেষে তাদের নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে আনার পর চিকিৎসকেরা তাদের রক্তচাপসহ প্রয়োজনীয় প্রাথমিক শারীরিক পরীক্ষা সম্পন্ন করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ