ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উদ্যোক্তা ও গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্যোক্তা ও গবেষকদের প্রয়োজনীয় সহায়তায় সরকার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। রাষ্ট্র পরিচালনা ও দেশের অগ্রযাত্রায় নাগরিক সমাজ, ব্যবসায়ী, গবেষক, উদ্ভাবক ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

দেশের উন্নয়নে উদ্ভাবনী চিন্তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী নতুন ধারণা, প্রযুক্তি ও গবেষণাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা ও গবেষকদের উদ্ভাবনকে বাস্তব প্রয়োগের পর্যায়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্ভাবনাকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে রূপ দিতে উদ্ভাবনকে শুধু গবেষণাগার বা ধারণার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। উদ্ভাবনী উদ্যোগকে ব্যবসা, শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করাও জরুরি।

তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

উদ্যোক্তা ও গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্যোক্তা ও গবেষকদের প্রয়োজনীয় সহায়তায় সরকার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। রাষ্ট্র পরিচালনা ও দেশের অগ্রযাত্রায় নাগরিক সমাজ, ব্যবসায়ী, গবেষক, উদ্ভাবক ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

দেশের উন্নয়নে উদ্ভাবনী চিন্তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী নতুন ধারণা, প্রযুক্তি ও গবেষণাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা ও গবেষকদের উদ্ভাবনকে বাস্তব প্রয়োগের পর্যায়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্ভাবনাকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে রূপ দিতে উদ্ভাবনকে শুধু গবেষণাগার বা ধারণার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। উদ্ভাবনী উদ্যোগকে ব্যবসা, শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করাও জরুরি।

তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ