ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উদ্যোক্তা ও গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্যোক্তা ও গবেষকদের প্রয়োজনীয় সহায়তায় সরকার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তারেক রহমান বলেন, একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। রাষ্ট্র পরিচালনা ও দেশের অগ্রযাত্রায় নাগরিক সমাজ, ব্যবসায়ী, গবেষক, উদ্ভাবক ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।দেশের উন্নয়নে উদ্ভাবনী চিন্তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী নতুন ধারণা, প্রযুক্তি ও গবেষণাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা ও গবেষকদের উদ্ভাবনকে বাস্তব প্রয়োগের পর্যায়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্ভাবনাকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে রূপ দিতে উদ্ভাবনকে শুধু গবেষণাগার বা ধারণার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। উদ্ভাবনী উদ্যোগকে ব্যবসা, শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করাও জরুরি।তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা ও গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর