ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনার উদ্যোগ: ববি হাজ্জাজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থার মধ্যে প্রয়োজনীয় সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার মতে, শিক্ষার্থীরা যে মাধ্যমেই পড়াশোনা করুক না কেন, মৌলিক জ্ঞান, দক্ষতা ও শেখার ক্ষেত্রে একটি অভিন্ন ন্যূনতম মান নিশ্চিত করা জরুরি।

শনিবার ঢাকার রেডিসন হোটেলে অক্সফোর্ড একিউএ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত ‘স্কুল লিডারস কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, সরকারের লক্ষ্য শুধু বিশ্বের উন্নত শিক্ষা ব্যবস্থার অনুসরণ করা নয়। বরং ভবিষ্যতে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখান থেকে অন্য দেশও ভালো চর্চা গ্রহণ করতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে সময়, অর্থ ও প্রয়োজনীয় পরিশ্রম দিতে সরকার প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থী বাংলা, ইংরেজি বা অন্য কোনো মাধ্যমে পড়ুক, তার মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য ন্যূনতম মান থাকা দরকার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মানে পার্থক্য থাকতে পারে, তবে কারিকুলাম ও মৌলিক শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়।

প্রাথমিক শিক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের কার্যকর শেখার সময়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা, প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষকের ক্ষেত্রে সুস্পষ্ট ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা প্রয়োজন।

শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া কাউকে শ্রেণিকক্ষ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়।

প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাপদ্ধতির প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতের প্রাথমিক শিক্ষায় কার্যক্রমভিত্তিক শেখা এবং খেলাধুলার মাধ্যমে শেখার ওপর আরও গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর অভিজ্ঞতা এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যকর ব্যবহার থেকেও শিক্ষা নেওয়া হবে।

নতুন কারিকুলাম প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কারিকুলাম তৈরির প্রক্রিয়ায় শিক্ষক, শিক্ষাবিদ, প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতা ও পরামর্শ বিবেচনায় নেওয়া হবে।

ববি হাজ্জাজ জানান, কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রযুক্তি, এই চারটি খাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মানগত ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড একিউএ-এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। এছাড়া ব্রিটিশ হাইকমিশন, ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকার বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : প্রাথমিক শিক্ষা ববি হাজ্জাজ

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনার উদ্যোগ: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ