ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাজারে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মাজারে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী
আরিফুল হক চৌধুরী | ছবি: সংগৃহীত
ফলো করুন

হযরত শাহজালাল রহ. মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় সিলেটের সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসাও করেন তিনি।

বুধবার বিকেলে চার দিনের সফরে সিলেটে পৌঁছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

সাম্প্রতিক মাজার ইস্যু এবং সিলেটের জেলা প্রশাসক প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে।

মন্ত্রী বলেন, মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনার মতো স্বচ্ছতার উদ্যোগে সবার সহযোগিতা করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা করা হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

আরিফুল হক চৌধুরী জানান, তিনি দেশের বাইরে ছিলেন। দেশে ফেরার পর সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। সবাই মাজারের স্বচ্ছতা নিশ্চিতে একমত হয়েছেন।

তিনি বলেন, মাজার নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সরকার কাজ করবে। খুব দ্রুত স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বদলির বিষয়টি রুটিন ওয়ার্ক। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়।

কাতারে নিহত বাংলাদেশিদের প্রসঙ্গেও কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি জানান, নিহতদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেখছে।

ট্যাগ : সিলেট প্রবাসীকল্যাণ মন্ত্রী শাহজালাল মাজার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


মাজারে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

হযরত শাহজালাল রহ. মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় সিলেটের সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসাও করেন তিনি।

বুধবার বিকেলে চার দিনের সফরে সিলেটে পৌঁছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

সাম্প্রতিক মাজার ইস্যু এবং সিলেটের জেলা প্রশাসক প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে।

মন্ত্রী বলেন, মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনার মতো স্বচ্ছতার উদ্যোগে সবার সহযোগিতা করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা করা হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

আরিফুল হক চৌধুরী জানান, তিনি দেশের বাইরে ছিলেন। দেশে ফেরার পর সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। সবাই মাজারের স্বচ্ছতা নিশ্চিতে একমত হয়েছেন।

তিনি বলেন, মাজার নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সরকার কাজ করবে। খুব দ্রুত স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বদলির বিষয়টি রুটিন ওয়ার্ক। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়।

কাতারে নিহত বাংলাদেশিদের প্রসঙ্গেও কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি জানান, নিহতদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেখছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ