ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাজারে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

হযরত শাহজালাল রহ. মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় সিলেটের সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসাও করেন তিনি।বুধবার বিকেলে চার দিনের সফরে সিলেটে পৌঁছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।সাম্প্রতিক মাজার ইস্যু এবং সিলেটের জেলা প্রশাসক প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে।মন্ত্রী বলেন, মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনার মতো স্বচ্ছতার উদ্যোগে সবার সহযোগিতা করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা করা হবে।তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।আরিফুল হক চৌধুরী জানান, তিনি দেশের বাইরে ছিলেন। দেশে ফেরার পর সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। সবাই মাজারের স্বচ্ছতা নিশ্চিতে একমত হয়েছেন।তিনি বলেন, মাজার নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সরকার কাজ করবে। খুব দ্রুত স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বদলির বিষয়টি রুটিন ওয়ার্ক। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়।কাতারে নিহত বাংলাদেশিদের প্রসঙ্গেও কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি জানান, নিহতদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেখছে।

মাজারে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী