ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা থেকে সৌদিগামী ১৮০ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২৩ হাজার যাত্রী

ঢাকা থেকে সৌদিগামী ১৮০ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২৩ হাজার যাত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানী ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও বন্দরনগরী দাম্মাম রুটে ব্যাপক শিডিউল বিপর্যয়ের কারণে ১৮০টি যাত্রীবাহী ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন এসব রুটের প্রায় ২৩ হাজার ৮৫ জন যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শনিবার (৭ নভেম্বর ২০২৬) পর্যন্ত এক মাসের কম সময়ে এসব ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে, যার মধ্যে ১০৩টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি সংযোগকারী ট্রানজিট ফ্লাইট রয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ ৫১টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে। অপর দিকে বিভিন্ন দেশের এয়ারলাইন্সের মাধ্যমে পরিচালিত ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যেও ব্যাপক বাতিল লক্ষ্য করা গেছে। এর মধ্যে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর ৩০টি ও এয়ার ইন্ডিয়ার ৮টি, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটসের ১৪টি ও ফ্লাই দুবাইয়ের ৮টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ওমানের সালাম এয়ারের ৭টি এবং মধ্যপ্রাচ্যের অপর প্রতিষ্ঠান ইজিপ্ট এয়ারের একটি ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বেবিচক সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটের সিংহভাগ যাত্রীই রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসী কর্মী, যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, সৌদি আরবের অভ্যন্তরীণ উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এই ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।

ট্যাগ : ফ্লাইট বাতিল সৌদিগামী ১

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ঢাকা থেকে সৌদিগামী ১৮০ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২৩ হাজার যাত্রী

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও বন্দরনগরী দাম্মাম রুটে ব্যাপক শিডিউল বিপর্যয়ের কারণে ১৮০টি যাত্রীবাহী ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন এসব রুটের প্রায় ২৩ হাজার ৮৫ জন যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শনিবার (৭ নভেম্বর ২০২৬) পর্যন্ত এক মাসের কম সময়ে এসব ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে, যার মধ্যে ১০৩টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি সংযোগকারী ট্রানজিট ফ্লাইট রয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ ৫১টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে। অপর দিকে বিভিন্ন দেশের এয়ারলাইন্সের মাধ্যমে পরিচালিত ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যেও ব্যাপক বাতিল লক্ষ্য করা গেছে। এর মধ্যে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর ৩০টি ও এয়ার ইন্ডিয়ার ৮টি, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটসের ১৪টি ও ফ্লাই দুবাইয়ের ৮টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ওমানের সালাম এয়ারের ৭টি এবং মধ্যপ্রাচ্যের অপর প্রতিষ্ঠান ইজিপ্ট এয়ারের একটি ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বেবিচক সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটের সিংহভাগ যাত্রীই রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসী কর্মী, যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, সৌদি আরবের অভ্যন্তরীণ উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এই ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ