ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

ছবি : সংগৃহিত
ফলো করুন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

নিহত জামাল মিয়া চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাই কান্দি গ্রামের ছিডু মিয়া বেপারির ছেলে। তিনি বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান জামাল মিয়া। সেখানে দেশটির রাজধানীতে একটি ভ্যারাইটি সুপারশপ পরিচালনা করতেন তিনি।

বুধবার রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পরিবারের দাবি, পরিকল্পিতভাবে জামাল মিয়াকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় জামালের দোকানের এক কর্মচারীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি।

নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য জামাল বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে ব্যবসা গড়ে তুলেছিলেন। সন্ত্রাসীদের হামলায় ছেলেকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

তিনি দ্রুত সরকারি উদ্যোগে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করার আহ্বান জানান। পাশাপাশি হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, জামাল মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার কাজও চলছে বলে জানান তিনি।

ট্যাগ : চাঁদপুর দক্ষিণ আফ্রিকা বাংলাদেশি প্রবাসী

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

নিহত জামাল মিয়া চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাই কান্দি গ্রামের ছিডু মিয়া বেপারির ছেলে। তিনি বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান জামাল মিয়া। সেখানে দেশটির রাজধানীতে একটি ভ্যারাইটি সুপারশপ পরিচালনা করতেন তিনি।

বুধবার রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পরিবারের দাবি, পরিকল্পিতভাবে জামাল মিয়াকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় জামালের দোকানের এক কর্মচারীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি।

নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য জামাল বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে ব্যবসা গড়ে তুলেছিলেন। সন্ত্রাসীদের হামলায় ছেলেকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

তিনি দ্রুত সরকারি উদ্যোগে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করার আহ্বান জানান। পাশাপাশি হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, জামাল মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার কাজও চলছে বলে জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ