ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, ইরানের যুদ্ধে জয়ের দাবি ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে নিজেদের জয়ী দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে এবং এই সংঘাত শেষ হলে তেলের দাম কমবে। তিনি বলেন, “আমরা জিতব। আমরা জিতছিও। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।”

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথাও বলেন তিনি। বিষয়টি তিনি রসিকতা করে উল্লেখ করেন।

ইরানকে নিয়ে ট্রাম্প বলেন, দেশটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করে আসছিল। তবে এখন সেই অবস্থান আর নেই বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য আগের প্রশাসনের পরিবেশবান্ধব নীতির সমালোচনা করেন। তিনি দাবি করেন, তার প্রশাসন খাদ্যসহ বিভিন্ন পণ্যের দাম কমানোর কাজ করছে।

তবে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার ট্রাম্পের দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যেখানে সাম্প্রতিক সংঘাতের কারণে উত্তেজনা বেড়েছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ইরান-যুক্তরাষ্ট্র

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, ইরানের যুদ্ধে জয়ের দাবি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে নিজেদের জয়ী দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে এবং এই সংঘাত শেষ হলে তেলের দাম কমবে। তিনি বলেন, “আমরা জিতব। আমরা জিতছিও। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।”

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথাও বলেন তিনি। বিষয়টি তিনি রসিকতা করে উল্লেখ করেন।

ইরানকে নিয়ে ট্রাম্প বলেন, দেশটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করে আসছিল। তবে এখন সেই অবস্থান আর নেই বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য আগের প্রশাসনের পরিবেশবান্ধব নীতির সমালোচনা করেন। তিনি দাবি করেন, তার প্রশাসন খাদ্যসহ বিভিন্ন পণ্যের দাম কমানোর কাজ করছে।

তবে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার ট্রাম্পের দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যেখানে সাম্প্রতিক সংঘাতের কারণে উত্তেজনা বেড়েছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ