ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: ফেসবুক পোস্টে পরীমণি

ছবি : সংগৃহীত
ফলো করুন

ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’

ছবিতে দেখা যায়, গাড়িতে বসে আছেন পরীমণি এবং তার কোলে রয়েছে একটি শিশু। পোস্টের পরপরই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি আবারও মা হয়েছেন এই অভিনেত্রী?

এর আগে পরীমণি একাধিকবার জানিয়েছেন, তিনি অনেক সন্তানের মা হতে চান। বর্তমানে তিনি নিজের দুই সন্তানকে নিয়ে জীবন কাটাচ্ছেন।

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই বড় করছেন পরীমণি। পরে তিনি কন্যাসন্তান দত্তক নেন, যার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।

নতুন পোস্টে শিশুটির পরিচয় বা বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি পরীমণি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

ফলে শিশুটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তবে পরীমণি নতুন করে সন্তান দত্তক নিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

ট্যাগ : বিনোদন ঢালিউড পরীমণি দত্তক সন্তা

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: ফেসবুক পোস্টে পরীমণি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’

ছবিতে দেখা যায়, গাড়িতে বসে আছেন পরীমণি এবং তার কোলে রয়েছে একটি শিশু। পোস্টের পরপরই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি আবারও মা হয়েছেন এই অভিনেত্রী?

এর আগে পরীমণি একাধিকবার জানিয়েছেন, তিনি অনেক সন্তানের মা হতে চান। বর্তমানে তিনি নিজের দুই সন্তানকে নিয়ে জীবন কাটাচ্ছেন।

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই বড় করছেন পরীমণি। পরে তিনি কন্যাসন্তান দত্তক নেন, যার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।

নতুন পোস্টে শিশুটির পরিচয় বা বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি পরীমণি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

ফলে শিশুটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তবে পরীমণি নতুন করে সন্তান দত্তক নিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ