ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ, নজরদারিতে আসবে সড়ক

সংসদে সড়কমন্ত্রী

গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ, নজরদারিতে আসবে সড়ক
ছবি : সংগৃহিত
ফলো করুন

সড়ক দুর্ঘটনা কমানো এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশের সড়ক-মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানান, জিপিএস প্রযুক্তি চালু হলে গণপরিবহনের অবস্থান, গতিসীমা ও চলাচলের ধরন সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা যাবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য মোছা. সানজিদা ইয়াসমিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

শেখ রবিউল আলম বলেন, জিপিএস ব্যবস্থার মাধ্যমে কোনো গণপরিবহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে বা ট্রাফিক আইন ভঙ্গ করলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও সংরক্ষণ করা যাবে। পরবর্তীতে সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

সংসদ সদস্যের প্রশ্নে সড়ক দুর্ঘটনা কমানো, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, অতিরিক্ত গতি ও ওভারলোডিং বন্ধ এবং আধুনিক সড়ক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল।

জবাবে মন্ত্রী জানান, সড়ক পরিবহন খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে গণপরিবহনে জিপিএস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং যাত্রীসেবার মান উন্নত করার পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা গণপরিবহন জিপিএস

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ, নজরদারিতে আসবে সড়ক

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সড়ক দুর্ঘটনা কমানো এবং গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশের সড়ক-মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানান, জিপিএস প্রযুক্তি চালু হলে গণপরিবহনের অবস্থান, গতিসীমা ও চলাচলের ধরন সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা যাবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য মোছা. সানজিদা ইয়াসমিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

শেখ রবিউল আলম বলেন, জিপিএস ব্যবস্থার মাধ্যমে কোনো গণপরিবহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে বা ট্রাফিক আইন ভঙ্গ করলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও সংরক্ষণ করা যাবে। পরবর্তীতে সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

সংসদ সদস্যের প্রশ্নে সড়ক দুর্ঘটনা কমানো, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, অতিরিক্ত গতি ও ওভারলোডিং বন্ধ এবং আধুনিক সড়ক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল।

জবাবে মন্ত্রী জানান, সড়ক পরিবহন খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে গণপরিবহনে জিপিএস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং যাত্রীসেবার মান উন্নত করার পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ