ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাঁধনের ওপর হামলায় জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট

ছবি : সংগৃহীত
ফলো করুন

লাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ৮ সেপ্টেম্বর ইতালিতে বাঁধনের ওপর হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের সবাই ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে দাবি করেছে অনুসন্ধানী দলটি।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও সহিংসতার বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের দাবির পক্ষে সোচ্চার ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সংগৃহীত ছবি

একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। সেখানে ভাইয়ের সঙ্গে বাইরে বের হলে একদল বাংলাদেশির হাতে তিনি হেনস্তার শিকার হন বলে অভিযোগ করেন। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, পানি ও কোমল পানীয় ছোড়া এবং রাজনৈতিক স্লোগান দিতে বাধ্য করার অভিযোগও করেন তিনি।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ও ইতালিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য যাচাই করে থাকে। প্রতিষ্ঠানটি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম হিসেবে কাজ করছে।

ট্যাগ : আজমেরী হক বাঁধন বাংলাফ্যাক্ট

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলায় জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ৮ সেপ্টেম্বর ইতালিতে বাঁধনের ওপর হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের সবাই ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে দাবি করেছে অনুসন্ধানী দলটি।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও সহিংসতার বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের দাবির পক্ষে সোচ্চার ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সংগৃহীত ছবি

একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। সেখানে ভাইয়ের সঙ্গে বাইরে বের হলে একদল বাংলাদেশির হাতে তিনি হেনস্তার শিকার হন বলে অভিযোগ করেন। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, পানি ও কোমল পানীয় ছোড়া এবং রাজনৈতিক স্লোগান দিতে বাধ্য করার অভিযোগও করেন তিনি।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ও ইতালিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য যাচাই করে থাকে। প্রতিষ্ঠানটি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম হিসেবে কাজ করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ