ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলা বর্ণমালার গৌরবে বাংলাদেশের নতুন ফুটবল জার্সি উন্মোচন

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলা ভাষা ও বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাসকে নকশায় ধারণ করে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে এবার বাংলাদেশের খেলোয়াড়দের পোশাকে ফুটে উঠবে বাংলা বর্ণমালার শৈল্পিক উপস্থাপন।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন কিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’ নতুন এই কিটের নকশা করেছে।

নতুন হোম জার্সিতে রাখা হয়েছে সাদাকে প্রধান রং হিসেবে। জার্সির কলার ও দুই পাশে রয়েছে লালের নকশা। পুরো জার্সির কাপড়ে ওয়াটারমার্কের মাধ্যমে বাংলা বর্ণমালার বিভিন্ন শৈল্পিক রূপ তুলে ধরা হয়েছে।

জার্সির বুকে রয়েছে বাফুফের লোগো এবং লাল রঙে খেলোয়াড়দের নম্বর। হোম কিটের সঙ্গে খেলোয়াড়রা লাল শর্টস ও সাদা মোজা পরবেন।

অ্যাওয়ে জার্সিতে প্রাধান্য পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সবুজ রং। গাঢ় সবুজ জার্সির কাঁধে রয়েছে লাল স্ট্রাইপ। সামনের অংশে এমবসড নকশায় বাংলা বর্ণ ও হরফের বিভিন্ন প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে।

অ্যাওয়ে কিটে বাফুফের লোগো ও খেলোয়াড়দের নম্বর রাখা হয়েছে সাদা রঙে। এর সঙ্গে সবুজ শর্টস ও সবুজ মোজা পরবেন জাতীয় দলের ফুটবলাররা।

নতুন জার্সির নকশায় বাংলা ভাষা, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে মাঠে নামার সময় বাংলাদেশের ফুটবলারদের পোশাকেও ফুটে উঠবে দেশের ইতিহাস ও ভাষার গৌরব।

ট্যাগ : বাফুফে বাংলাদেশ ফুটবল দল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলা বর্ণমালার গৌরবে বাংলাদেশের নতুন ফুটবল জার্সি উন্মোচন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলা ভাষা ও বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাসকে নকশায় ধারণ করে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে এবার বাংলাদেশের খেলোয়াড়দের পোশাকে ফুটে উঠবে বাংলা বর্ণমালার শৈল্পিক উপস্থাপন।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন কিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’ নতুন এই কিটের নকশা করেছে।

নতুন হোম জার্সিতে রাখা হয়েছে সাদাকে প্রধান রং হিসেবে। জার্সির কলার ও দুই পাশে রয়েছে লালের নকশা। পুরো জার্সির কাপড়ে ওয়াটারমার্কের মাধ্যমে বাংলা বর্ণমালার বিভিন্ন শৈল্পিক রূপ তুলে ধরা হয়েছে।

জার্সির বুকে রয়েছে বাফুফের লোগো এবং লাল রঙে খেলোয়াড়দের নম্বর। হোম কিটের সঙ্গে খেলোয়াড়রা লাল শর্টস ও সাদা মোজা পরবেন।

অ্যাওয়ে জার্সিতে প্রাধান্য পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সবুজ রং। গাঢ় সবুজ জার্সির কাঁধে রয়েছে লাল স্ট্রাইপ। সামনের অংশে এমবসড নকশায় বাংলা বর্ণ ও হরফের বিভিন্ন প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে।

অ্যাওয়ে কিটে বাফুফের লোগো ও খেলোয়াড়দের নম্বর রাখা হয়েছে সাদা রঙে। এর সঙ্গে সবুজ শর্টস ও সবুজ মোজা পরবেন জাতীয় দলের ফুটবলাররা।

নতুন জার্সির নকশায় বাংলা ভাষা, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে মাঠে নামার সময় বাংলাদেশের ফুটবলারদের পোশাকেও ফুটে উঠবে দেশের ইতিহাস ও ভাষার গৌরব।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ