ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই ইরানে বাড়ল পেট্রলের দাম

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মধ্যে বেশি পরিমাণ জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান।

রোববার (৬ সেপ্টেম্বর) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ ঘোষণা দেন।

ইরানে বর্তমানে পেট্রলের দাম তিনটি স্তরে নির্ধারিত। প্রথম ৬০ লিটার পর্যন্ত প্রতি লিটারের দাম ১ হাজার ৫০০ তোমান, পরবর্তী ৫০ লিটারের জন্য ৩ হাজার তোমান এবং এর পরের জ্বালানির জন্য ৫ হাজার তোমান দিতে হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তৃতীয় স্তরের পেট্রলের দাম প্রতি লিটারে ৫ হাজার তোমান থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে নতুন দাম কার্যকর হবে।

তবে সরকার জানিয়েছে, মাসিক নির্ধারিত প্রথম ৬০ লিটার এবং পরবর্তী ৫০ লিটারের পেট্রলের দামে কোনো পরিবর্তন হবে না।

দীর্ঘদিন ধরে ইরান সরকার ভর্তুকি দিয়ে কম দামে জ্বালানি সরবরাহ করে আসছে। ফলে দেশটিতে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণত বেশ সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়।

এদিকে, ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ২২ লাখ রিয়ালের বেশি ছিল।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে নতুন নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

ট্যাগ : ইরান তেহরান পেট্রলের দাম যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই ইরানে বাড়ল পেট্রলের দাম

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মধ্যে বেশি পরিমাণ জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান।

রোববার (৬ সেপ্টেম্বর) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ ঘোষণা দেন।

ইরানে বর্তমানে পেট্রলের দাম তিনটি স্তরে নির্ধারিত। প্রথম ৬০ লিটার পর্যন্ত প্রতি লিটারের দাম ১ হাজার ৫০০ তোমান, পরবর্তী ৫০ লিটারের জন্য ৩ হাজার তোমান এবং এর পরের জ্বালানির জন্য ৫ হাজার তোমান দিতে হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তৃতীয় স্তরের পেট্রলের দাম প্রতি লিটারে ৫ হাজার তোমান থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে নতুন দাম কার্যকর হবে।

তবে সরকার জানিয়েছে, মাসিক নির্ধারিত প্রথম ৬০ লিটার এবং পরবর্তী ৫০ লিটারের পেট্রলের দামে কোনো পরিবর্তন হবে না।

দীর্ঘদিন ধরে ইরান সরকার ভর্তুকি দিয়ে কম দামে জ্বালানি সরবরাহ করে আসছে। ফলে দেশটিতে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণত বেশ সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়।

এদিকে, ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ২২ লাখ রিয়ালের বেশি ছিল।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে নতুন নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ