ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও বাজে মন্তব্য করার অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাজশাহীর পবা উপজেলা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)–৫-এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফর করেন। সফরকালীন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে সেখানে আবু বক্কর সিদ্দিক কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি নজরে আসার পর মন্তব্যকারীর পরিচয় ও অবস্থান শনাক্ত করতে মাঠে নামে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর একাধিক বিশেষায়িত ইউনিট।

অভিযুক্তের পরিচয় নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা-পুলিশ, এসআরবি, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), সিটি স্পেশাল ব্রাঞ্চ (সিটিএসবি) এবং ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) সমন্বিতভাবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। একপর্যায়ে অভিযুক্তের পরিচয় নিশ্চিত হয়ে এসআরবির সদস্যরা তাঁর বাবা আয়নাল হককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, আবু বক্কর বর্তমানে তাঁর মামার বাড়িতে অবস্থান করছেন।

বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়নের একটি দল পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আবু বক্করের মামার বাড়িতে ঝটিকা অভিযান চালায়। সেখান থেকে তাঁকে আটক করা হয়। আটক আবু বক্করের স্থায়ী বাড়ি রাজশাহীর কচুয়াতৈল গ্রামে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ট্যাগ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবিতে বাজে মন্তব্যকারী আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও বাজে মন্তব্য করার অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাজশাহীর পবা উপজেলা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)–৫-এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফর করেন। সফরকালীন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে সেখানে আবু বক্কর সিদ্দিক কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি নজরে আসার পর মন্তব্যকারীর পরিচয় ও অবস্থান শনাক্ত করতে মাঠে নামে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর একাধিক বিশেষায়িত ইউনিট।

অভিযুক্তের পরিচয় নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা-পুলিশ, এসআরবি, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), সিটি স্পেশাল ব্রাঞ্চ (সিটিএসবি) এবং ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) সমন্বিতভাবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। একপর্যায়ে অভিযুক্তের পরিচয় নিশ্চিত হয়ে এসআরবির সদস্যরা তাঁর বাবা আয়নাল হককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, আবু বক্কর বর্তমানে তাঁর মামার বাড়িতে অবস্থান করছেন।

বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়নের একটি দল পবা থানার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আবু বক্করের মামার বাড়িতে ঝটিকা অভিযান চালায়। সেখান থেকে তাঁকে আটক করা হয়। আটক আবু বক্করের স্থায়ী বাড়ি রাজশাহীর কচুয়াতৈল গ্রামে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ