ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিচারকাজে ফিরলেন হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান

ছবি : সংগৃহীত
ফলো করুন

কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান আবারও বিচারিক ক্ষমতা ফিরে পেয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকোর্টের কার্যতালিকা অনুযায়ী, বিচারপতি মো. আব্দুল মান্নান বর্তমানে বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানি বেঞ্চে বিচারকাজ পরিচালনা করছেন। কার্যতালিকায় বিচারিক এখতিয়ারসহ তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, একটি ঘটনার কারণে গত এপ্রিল মাসে প্রধান বিচারপতি বিচারপতি আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রেখেছিলেন। সম্প্রতি তাকে আবার বিচারকাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো বিচারপতিকে বেঞ্চ দেওয়া বা বিচারকাজ থেকে বিরত রাখা সম্পূর্ণভাবে প্রধান বিচারপতির এখতিয়ার।

এর আগে গত এপ্রিল মাসে কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে বিচারপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে। পরে প্রধান বিচারপতি তাকে বিচারকাজ থেকে বিরত রাখেন।

অভিযোগ ছিল, ওই অনুষ্ঠানে বিচারপতি পরিচয় দিয়ে তিনি হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্যাগ : হাইকোর্ট বিচারপতি আব্দুল মান্নান

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বিচারকাজে ফিরলেন হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান আবারও বিচারিক ক্ষমতা ফিরে পেয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকোর্টের কার্যতালিকা অনুযায়ী, বিচারপতি মো. আব্দুল মান্নান বর্তমানে বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানি বেঞ্চে বিচারকাজ পরিচালনা করছেন। কার্যতালিকায় বিচারিক এখতিয়ারসহ তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, একটি ঘটনার কারণে গত এপ্রিল মাসে প্রধান বিচারপতি বিচারপতি আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রেখেছিলেন। সম্প্রতি তাকে আবার বিচারকাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো বিচারপতিকে বেঞ্চ দেওয়া বা বিচারকাজ থেকে বিরত রাখা সম্পূর্ণভাবে প্রধান বিচারপতির এখতিয়ার।

এর আগে গত এপ্রিল মাসে কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে বিচারপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে। পরে প্রধান বিচারপতি তাকে বিচারকাজ থেকে বিরত রাখেন।

অভিযোগ ছিল, ওই অনুষ্ঠানে বিচারপতি পরিচয় দিয়ে তিনি হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ