ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত রাশিয়া ও ইউক্রেন সফরের আগে শুক্রবার তিনি এ প্রস্তাব দেন।

ট্রাম্পের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ শনিবার মস্কো এবং রোববার কিয়েভ সফর করবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তিচুক্তির পথ খুঁজে বের করাই তাদের সফরের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, মার্কিন দূতদের সফর নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দলের সঙ্গে আলোচনা হয়েছে। কিয়েভে তাদের নিরাপদে পৌঁছানো নিশ্চিত করতে ইউক্রেনীয় কূটনীতিকরা প্রস্তুতি বৈঠকও করেছেন।

জেলেনস্কি বলেন, মার্কিন প্রতিনিধিদের সফর ও আলোচনা শেষ করতে যত সময় প্রয়োজন, ততক্ষণ রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষেরই বিমান হামলা থেকে বিরত থাকা উচিত।

তিনি স্পষ্ট করে বলেন, ইউক্রেনের পক্ষ থেকে কোনো বিমান হামলা চালানো হবে না। একইভাবে রাশিয়ার কাছ থেকেও বিমান হামলা বন্ধ রাখার প্রত্যাশা করেন তিনি।

জেলেনস্কির ভাষায়, এর মাধ্যমে আলোচনার পরিবেশ তৈরি হবে এবং মার্কিন প্রতিনিধিদের সফর ও সংশ্লিষ্ট কূটনৈতিক কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের লক্ষ্য রাশিয়ার সঙ্গে কেবল কোনো সমঝোতায় পৌঁছানো নয়। বরং দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য একটি বাস্তবসম্মত পথ খুঁজে বের করাই তাদের উদ্দেশ্য।

তবে জেলেনস্কির এই প্রস্তাবের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার কিয়েভে রুশ বিমান হামলায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান জেলেনস্কি।

এর আগে ওডেসা অঞ্চলেও রাতে বড় ধরনের হামলা চালানো হয়। সেখানে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

এ ছাড়া দিনিপ্রো শহরে রাতের হামলায় দুই পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এখন নজর থাকবে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের মস্কো ও কিয়েভ সফরের দিকে। মস্কো কী অবস্থান নেয় এবং সাময়িক যুদ্ধবিরতির এই প্রস্তাব শান্তি আলোচনায় কোনো অগ্রগতি তৈরি করতে পারে কি না, সেটিই হবে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ