ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।

সাক্ষাতে রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোসহ সাইবার অপরাধ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইজিপিকে নির্দেশনা দেন তিনি।

অপরাধ দমনে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করার পাশাপাশি ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিচারবহির্ভূত হত্যা, সাধারণ মানুষকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখতে পুলিশকে নির্দেশ দেন তিনি।

এ সময় আইজিপি পুলিশ বাহিনীর মনোবল সুদৃঢ় রাখা, বাহিনীর আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি আইজিপিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।

সাক্ষাতে রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোসহ সাইবার অপরাধ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইজিপিকে নির্দেশনা দেন তিনি।

অপরাধ দমনে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করার পাশাপাশি ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিচারবহির্ভূত হত্যা, সাধারণ মানুষকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখতে পুলিশকে নির্দেশ দেন তিনি।

এ সময় আইজিপি পুলিশ বাহিনীর মনোবল সুদৃঢ় রাখা, বাহিনীর আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি আইজিপিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ