ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্রান্সের সহিংসতায় ক্ষতিগ্রস্ত মার্সেই ও লিলের দোকান

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফ্রান্সে চলমান সহিংসতা ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফুটবল ক্লাব অলিম্পিক ডি মার্সেই ও লিলের দোকান। সপ্তাহান্তে দুই ক্লাবের স্টোরে ভাঙচুর ও লুটপাটের পর সোমবার (১৯ অক্টোবর) ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছে ক্লাব দুটি। পাশাপাশি নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মার্সেইয়ের ঐতিহাসিক সড়ক লা কানেবিয়েরে অবস্থিত ক্লাবটির দোকানে হামলা চালিয়ে লুটপাট করা হয়। এতে ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে। ক্লাবটির বাণিজ্যিক অংশীদার পুমা পরিচালিত স্টোরটি পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে।

অন্যদিকে, লিল জানিয়েছে, গত শনিবার শহরের কেন্দ্রস্থলে রু ফেইডার্বে অবস্থিত তাদের দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টোরটি বন্ধ থাকবে।

ফ্রান্সের বিভিন্ন শহরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবা কমে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে এসব বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে এটিকে অন্যতম ভয়াবহ অস্থিরতার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সহিংসতার সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

ট্যাগ : ফ্রান্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ফ্রান্সের সহিংসতায় ক্ষতিগ্রস্ত মার্সেই ও লিলের দোকান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ফ্রান্সে চলমান সহিংসতা ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফুটবল ক্লাব অলিম্পিক ডি মার্সেই ও লিলের দোকান। সপ্তাহান্তে দুই ক্লাবের স্টোরে ভাঙচুর ও লুটপাটের পর সোমবার (১৯ অক্টোবর) ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছে ক্লাব দুটি। পাশাপাশি নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মার্সেইয়ের ঐতিহাসিক সড়ক লা কানেবিয়েরে অবস্থিত ক্লাবটির দোকানে হামলা চালিয়ে লুটপাট করা হয়। এতে ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে। ক্লাবটির বাণিজ্যিক অংশীদার পুমা পরিচালিত স্টোরটি পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে।

অন্যদিকে, লিল জানিয়েছে, গত শনিবার শহরের কেন্দ্রস্থলে রু ফেইডার্বে অবস্থিত তাদের দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টোরটি বন্ধ থাকবে।

ফ্রান্সের বিভিন্ন শহরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবা কমে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে এসব বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটিতে এটিকে অন্যতম ভয়াবহ অস্থিরতার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সহিংসতার সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ