ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিশাল জনশক্তিকে কর্মক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত বই পড়া কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, স্কুল ড্রেস বিতরণ, মিড ডে মিল ও উপবৃত্তির মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে এবং শিক্ষা থেকে ঝরে না পড়ে।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা খাতায় যা লিখেছে, তার ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ফলাফল বাড়িয়ে দেখানোর কোনো সুযোগ রাখা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তরুণদের মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের প্রবণতা থেকে দূরে রাখতে বই পড়ার মতো কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী। এ ক্ষেত্রে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও বিকাশের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে জাতি গঠনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে ড. মিলন বলেন, এই মন্ত্রণালয়ের মাধ্যমে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে তা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হতে পারে।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিশাল জনশক্তিকে কর্মক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত বই পড়া কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, স্কুল ড্রেস বিতরণ, মিড ডে মিল ও উপবৃত্তির মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে এবং শিক্ষা থেকে ঝরে না পড়ে।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা খাতায় যা লিখেছে, তার ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ফলাফল বাড়িয়ে দেখানোর কোনো সুযোগ রাখা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তরুণদের মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের প্রবণতা থেকে দূরে রাখতে বই পড়ার মতো কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী। এ ক্ষেত্রে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও বিকাশের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে জাতি গঠনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে ড. মিলন বলেন, এই মন্ত্রণালয়ের মাধ্যমে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে তা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হতে পারে।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ