ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পারস্য উপসাগরের জাহাজ সংকটে ১১ হাজার নাবিক উদ্ধারে আইএমও’র পদক্ষেপ

সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ কয়েক মাস ধরে চলমান তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে পারস্য উপসাগরে কিছুটা স্বস্তির ইঙ্গিত দেখা যাচ্ছে। সেখানে আটকে পড়া শত শত বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং ১১ হাজারেরও বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নিতে একটি বৃহৎ উদ্ধার অভিযান শুরু করেছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

জাতিসংঘের অধীন এই সংস্থাটি জানিয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলের সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে তারা প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওমান, ইরান, যুক্তরাষ্ট্রসহ উপকূলীয় দেশ এবং আন্তর্জাতিক সামুদ্রিক খাতের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।

দীর্ঘ অচলাবস্থার কারণে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। এতে বহু জাহাজ জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় রসদ সংকটে পড়েছিল বলে জানানো হয়েছে।

একই সঙ্গে দীর্ঘদিন আটকে থাকার কারণে হাজার হাজার নাবিক চরম মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির মধ্যে ছিলেন। সংঘাত চলাকালীন অন্তত ১৪ জন নাবিকের মৃত্যু হয়েছে বলে আইএমও জানিয়েছে। সংস্থাটি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অভিযান শুরুর ঘোষণা দেয়।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এই অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বড় একটি অংশ যাতায়াত করে।

ফলে এই অঞ্চলের নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক হওয়াকে বৈশ্বিক জ্বালানি বাজার এবং শিপিং খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ : পারস্য উপসাগর আইএমও হরমুজ প্রণালী

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পারস্য উপসাগরের জাহাজ সংকটে ১১ হাজার নাবিক উদ্ধারে আইএমও’র পদক্ষেপ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

দীর্ঘ কয়েক মাস ধরে চলমান তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে পারস্য উপসাগরে কিছুটা স্বস্তির ইঙ্গিত দেখা যাচ্ছে। সেখানে আটকে পড়া শত শত বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং ১১ হাজারেরও বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নিতে একটি বৃহৎ উদ্ধার অভিযান শুরু করেছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

জাতিসংঘের অধীন এই সংস্থাটি জানিয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলের সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে তারা প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওমান, ইরান, যুক্তরাষ্ট্রসহ উপকূলীয় দেশ এবং আন্তর্জাতিক সামুদ্রিক খাতের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।

দীর্ঘ অচলাবস্থার কারণে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। এতে বহু জাহাজ জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় রসদ সংকটে পড়েছিল বলে জানানো হয়েছে।

একই সঙ্গে দীর্ঘদিন আটকে থাকার কারণে হাজার হাজার নাবিক চরম মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির মধ্যে ছিলেন। সংঘাত চলাকালীন অন্তত ১৪ জন নাবিকের মৃত্যু হয়েছে বলে আইএমও জানিয়েছে। সংস্থাটি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অভিযান শুরুর ঘোষণা দেয়।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এই অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বড় একটি অংশ যাতায়াত করে।

ফলে এই অঞ্চলের নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক হওয়াকে বৈশ্বিক জ্বালানি বাজার এবং শিপিং খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ