ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ওভারটাইমের নিয়ম শিথিল করছে জাপান

ছবি: সংগৃহীত
ফলো করুন

অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে মঙ্গলবার থেকে ওভারটাইমের নিয়ম শিথিল করেছে জাপান সরকার। তবে সরকারের এই সিদ্ধান্তকে দেশটির দীর্ঘদিনের অতিরিক্ত কর্মঘণ্টাভিত্তিক সংস্কৃতিতে ফিরে যাওয়ার চেষ্টা হিসেবে দেখছেন সমালোচকরা।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন সরকার জুলাইয়ে একটি প্রবৃদ্ধি কৌশল গ্রহণ করে। এতে বর্তমান কর্মঘণ্টা নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তনের আহ্বান জানানো হয়। এরপরই ওভারটাইম ব্যবস্থায় নতুন পদক্ষেপ নেওয়া হলো।

জাপানের বিভিন্ন ব্যবসায়ী খাত দীর্ঘদিন ধরে শ্রমিক সংকট মোকাবেলায় আরও নমনীয় কর্মপদ্ধতির দাবি জানিয়ে আসছিল। বিশেষ করে নির্মাণ, পরিবহন ও আতিথেয়তা খাতে জনবল সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত কর্মঘণ্টার সুযোগ বাড়ানোর দাবি করে আসছে।

জাপানের শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৪০ শতাংশ প্রতিষ্ঠান শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে বিশেষ চুক্তির আওতায় পরিচালিত হয়। এসব চুক্তির মাধ্যমে আইন অনুযায়ী মাসে সর্বোচ্চ ১০০ ঘণ্টা পর্যন্ত ওভারটাইমের অনুমতি রয়েছে।

তবে এতদিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলোকে মাসে ৪৫ ঘণ্টার মধ্যে অতিরিক্ত কাজ সীমিত রাখার পরামর্শ দিয়ে আসছিল। মঙ্গলবার থেকে কার্যকর নতুন নিয়মে শ্রমমান পরিদর্শন দপ্তরগুলো আর এই ৪৫ ঘণ্টার সীমা নিয়ে প্রতিষ্ঠানগুলোর ওপর আগের মতো চাপ প্রয়োগ করবে না।

শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ৪৫ ঘণ্টার বেশি ওভারটাইম করলে ‘কারোশি’ বা অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।

জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক জরিপে দেখা গেছে, অতিরিক্ত কর্মঘণ্টার চাপ দেশটির প্রায় ২০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত করছে। শ্রমিক সংকটে থাকা শিল্প খাতগুলোতে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

তবে সমালোচকদের দাবি, সরকারের এই সিদ্ধান্ত দীর্ঘ কর্মঘণ্টার করপোরেট সংস্কৃতি পরিবর্তনের প্রচেষ্টাকে পিছিয়ে দিতে পারে। তাদের মতে, জাপানের কর্মসংস্কৃতিতে ভারসাম্য আনার পরিবর্তে এই পদক্ষেপ পুরোনো ‘কাজপাগল’ সংস্কৃতিকে উৎসাহিত করবে।

সূত্র: এএফপি

ট্যাগ : জাপান ওভারটাইম নিয়ম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ওভারটাইমের নিয়ম শিথিল করছে জাপান

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে মঙ্গলবার থেকে ওভারটাইমের নিয়ম শিথিল করেছে জাপান সরকার। তবে সরকারের এই সিদ্ধান্তকে দেশটির দীর্ঘদিনের অতিরিক্ত কর্মঘণ্টাভিত্তিক সংস্কৃতিতে ফিরে যাওয়ার চেষ্টা হিসেবে দেখছেন সমালোচকরা।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন সরকার জুলাইয়ে একটি প্রবৃদ্ধি কৌশল গ্রহণ করে। এতে বর্তমান কর্মঘণ্টা নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তনের আহ্বান জানানো হয়। এরপরই ওভারটাইম ব্যবস্থায় নতুন পদক্ষেপ নেওয়া হলো।

জাপানের বিভিন্ন ব্যবসায়ী খাত দীর্ঘদিন ধরে শ্রমিক সংকট মোকাবেলায় আরও নমনীয় কর্মপদ্ধতির দাবি জানিয়ে আসছিল। বিশেষ করে নির্মাণ, পরিবহন ও আতিথেয়তা খাতে জনবল সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত কর্মঘণ্টার সুযোগ বাড়ানোর দাবি করে আসছে।

জাপানের শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৪০ শতাংশ প্রতিষ্ঠান শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে বিশেষ চুক্তির আওতায় পরিচালিত হয়। এসব চুক্তির মাধ্যমে আইন অনুযায়ী মাসে সর্বোচ্চ ১০০ ঘণ্টা পর্যন্ত ওভারটাইমের অনুমতি রয়েছে।

তবে এতদিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলোকে মাসে ৪৫ ঘণ্টার মধ্যে অতিরিক্ত কাজ সীমিত রাখার পরামর্শ দিয়ে আসছিল। মঙ্গলবার থেকে কার্যকর নতুন নিয়মে শ্রমমান পরিদর্শন দপ্তরগুলো আর এই ৪৫ ঘণ্টার সীমা নিয়ে প্রতিষ্ঠানগুলোর ওপর আগের মতো চাপ প্রয়োগ করবে না।

শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ৪৫ ঘণ্টার বেশি ওভারটাইম করলে ‘কারোশি’ বা অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।

জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক জরিপে দেখা গেছে, অতিরিক্ত কর্মঘণ্টার চাপ দেশটির প্রায় ২০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত করছে। শ্রমিক সংকটে থাকা শিল্প খাতগুলোতে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

তবে সমালোচকদের দাবি, সরকারের এই সিদ্ধান্ত দীর্ঘ কর্মঘণ্টার করপোরেট সংস্কৃতি পরিবর্তনের প্রচেষ্টাকে পিছিয়ে দিতে পারে। তাদের মতে, জাপানের কর্মসংস্কৃতিতে ভারসাম্য আনার পরিবর্তে এই পদক্ষেপ পুরোনো ‘কাজপাগল’ সংস্কৃতিকে উৎসাহিত করবে।

সূত্র: এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ