ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের খুজেস্তানে মার্কিন হামলায় ৭ জন নিহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের খুজেস্তান ও হরমুজগান প্রদেশে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। ইরানি কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নরের তথ্য অনুযায়ী, প্রদেশটির তিনটি পৃথক স্থানে মার্কিন হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

এর আগে হরমুজ প্রণালীর কাছাকাছি হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।

সংস্থাটি জানায়, হরমুজগানের সিরিক এলাকার কুশেতাক শহরে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে। ওই সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইরানের সরকারি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার পর অনুষ্ঠানস্থলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ এবং মার্কিন সেনাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের সক্ষমতা ঠেকাতেই এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

হামলার পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ইরানি বিপ্লবী গার্ডের দাবি, জর্ডান, বাহরাইন ও কুয়েতের মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের হামলা, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইরানের খুজেস্তানে মার্কিন হামলায় ৭ জন নিহত

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের খুজেস্তান ও হরমুজগান প্রদেশে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। ইরানি কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নরের তথ্য অনুযায়ী, প্রদেশটির তিনটি পৃথক স্থানে মার্কিন হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

এর আগে হরমুজ প্রণালীর কাছাকাছি হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।

সংস্থাটি জানায়, হরমুজগানের সিরিক এলাকার কুশেতাক শহরে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে। ওই সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইরানের সরকারি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার পর অনুষ্ঠানস্থলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ এবং মার্কিন সেনাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের সক্ষমতা ঠেকাতেই এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

হামলার পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ইরানি বিপ্লবী গার্ডের দাবি, জর্ডান, বাহরাইন ও কুয়েতের মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের হামলা, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ