ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তর ইসরাইলে ড্রোন আতঙ্ক, ইন্টারসেপ্টর ছুড়ল সামরিক বাহিনী

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সন্দেহজনক আকাশযান শনাক্তের পর সতর্কতামূলক সাইরেন বাজিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পরে সেটিকে প্রতিহত করতে ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। 

বুধবার (২ সেপ্টেম্বর) ইসরাইলি সেনাবাহিনী জানায়, দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি ‘সন্দেহজনক আকাশযান’ শনাক্ত হওয়ার পর সেটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকাশযানটি লেবানন থেকে ইসরাইলে প্রবেশ করেছিল। 

ঘটনার পর উত্তর ইসরাইলের কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশযানটি প্রতিহতের কার্যক্রমের ফলাফল এখনো পর্যালোচনা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

লেবানন সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে ড্রোন ও অন্যান্য আকাশপথের হুমকি নিয়ে ইসরাইল বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। 

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ড্রোন লেবানন ইসরাইল মধ্যপ্রাচ্য সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উত্তর ইসরাইলে ড্রোন আতঙ্ক, ইন্টারসেপ্টর ছুড়ল সামরিক বাহিনী

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সন্দেহজনক আকাশযান শনাক্তের পর সতর্কতামূলক সাইরেন বাজিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পরে সেটিকে প্রতিহত করতে ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। 

বুধবার (২ সেপ্টেম্বর) ইসরাইলি সেনাবাহিনী জানায়, দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি ‘সন্দেহজনক আকাশযান’ শনাক্ত হওয়ার পর সেটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকাশযানটি লেবানন থেকে ইসরাইলে প্রবেশ করেছিল। 

ঘটনার পর উত্তর ইসরাইলের কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশযানটি প্রতিহতের কার্যক্রমের ফলাফল এখনো পর্যালোচনা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

লেবানন সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে ড্রোন ও অন্যান্য আকাশপথের হুমকি নিয়ে ইসরাইল বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। 

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ