ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

র‍্যাবের অভিযানের মুখে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ

ছবি : সংগৃহিত
ফলো করুন

সুন্দরবনের বিভিন্ন এলাকায় সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) কাছে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৬ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার (৩১ আগস্ট) সুন্দরবনে সক্রিয় এসব বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেন।

র‍্যাব-৬ জানায়, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন।

র‍্যাব কর্মকর্তারা জানান, সম্প্রতি সুন্দরবন এলাকায় র‍্যাব ও কোস্ট গার্ডের যৌথ অভিযান জোরদার করা হয়। অভিযানের চাপের মধ্যেই এসব বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।

র‍্যাব-৬ এর এক কর্মকর্তা বলেন, এসব জলদস্যু বাহিনীর বিরুদ্ধে বনজীবীদের জিম্মি করে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৫২ জন আত্মসমর্পণ করেছে, আর অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, সুন্দরবনের ওপর নির্ভর করে জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ হাজারো মানুষ জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের তৎপরতা এসব মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নতুন করে কিছু দস্যুচক্রের তৎপরতা এবং আগে আত্মসমর্পণ করা কয়েকজনের আবার অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়ার পর অভিযান শুরু করা হয়।

র‍্যাব অধিনায়ক আরও বলেন, অপরাধমূলক জীবন থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহের কারণেই বিভিন্ন বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

ট্যাগ : র‍্যাব সুন্দরবন জলদস্যু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

র‍্যাবের অভিযানের মুখে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুন্দরবনের বিভিন্ন এলাকায় সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) কাছে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৬ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার (৩১ আগস্ট) সুন্দরবনে সক্রিয় এসব বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেন।

র‍্যাব-৬ জানায়, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন।

র‍্যাব কর্মকর্তারা জানান, সম্প্রতি সুন্দরবন এলাকায় র‍্যাব ও কোস্ট গার্ডের যৌথ অভিযান জোরদার করা হয়। অভিযানের চাপের মধ্যেই এসব বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।

র‍্যাব-৬ এর এক কর্মকর্তা বলেন, এসব জলদস্যু বাহিনীর বিরুদ্ধে বনজীবীদের জিম্মি করে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৫২ জন আত্মসমর্পণ করেছে, আর অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, সুন্দরবনের ওপর নির্ভর করে জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ হাজারো মানুষ জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের তৎপরতা এসব মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নতুন করে কিছু দস্যুচক্রের তৎপরতা এবং আগে আত্মসমর্পণ করা কয়েকজনের আবার অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়ার পর অভিযান শুরু করা হয়।

র‍্যাব অধিনায়ক আরও বলেন, অপরাধমূলক জীবন থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহের কারণেই বিভিন্ন বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ