ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তাহসিন হত্যা মামলা: ডেভিড ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানার জাগরণী সংঘ ক্লাব এলাকার কাছে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, একটি কালো নোয়াহ গাড়িতে এসে হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

নিহত তাহসিন এমইএস কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২২ অক্টোবর রাতে তাহসিনের বাবা মো. মুছা বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলায় সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইট ও বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত ২৫ আগস্ট আদালতের মাধ্যমে ডেভিড ইমনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার তদন্ত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার শুনানিতে গত বছরের ২৩ মে সংঘটিত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর হত্যা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।

এছাড়া চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামলার অভিযোগে দায়ের করা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

এর আগে চট্টগ্রামের বিভিন্ন থানায় দায়ের করা কয়েকটি মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে আদালত একাধিকবার রিমান্ডের আদেশ দিয়েছিলেন।

ট্যাগ : চট্টগ্রাম আদালত ডেভিড ইমন সিএমপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

তাহসিন হত্যা মামলা: ডেভিড ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানার জাগরণী সংঘ ক্লাব এলাকার কাছে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, একটি কালো নোয়াহ গাড়িতে এসে হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

নিহত তাহসিন এমইএস কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২২ অক্টোবর রাতে তাহসিনের বাবা মো. মুছা বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলায় সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইট ও বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত ২৫ আগস্ট আদালতের মাধ্যমে ডেভিড ইমনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার তদন্ত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার শুনানিতে গত বছরের ২৩ মে সংঘটিত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর হত্যা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।

এছাড়া চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামলার অভিযোগে দায়ের করা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

এর আগে চট্টগ্রামের বিভিন্ন থানায় দায়ের করা কয়েকটি মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে আদালত একাধিকবার রিমান্ডের আদেশ দিয়েছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ