ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন কাঠামো অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।

নতুন পে-স্কেলে ২০তম গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

সরকার জানিয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে।

নতুন ব্যবস্থায় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ব্যবধান আগের তুলনায় কমানো হয়েছে। ২০তম গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ এবং ১ম গ্রেডে ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।

বিপুল আর্থিক ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার একবারে পুরো বেতন কাঠামো বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন পে-স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও বাস্তবায়ন দুই অর্থবছরে সম্পন্ন করা হবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের অপেক্ষাকৃত কম বেতন পাওয়া কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে মূল বেতন কার্যকরের পরিকল্পনা করা হয়েছে। মূল বেতন কয়েক ধাপে বাস্তবায়ন করা হবে এবং ভাতাসমূহ পরবর্তী সময়ে কার্যকর হবে।

নতুন বেতন কাঠামোয় পেনশন সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। অবসরপ্রাপ্ত কম বেতনভোগীদের জন্য তুলনামূলক বেশি হারে পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মাসিক ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। এছাড়া বিভিন্ন পেনশন স্ল্যাব অনুযায়ী ৫৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন পে-স্কেলে প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

এ ছাড়া ডিজিটাল যোগাযোগ ব্যয়ের বিষয় বিবেচনায় সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মোবাইল ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সীমিত কিছু গ্রেডের কর্মচারীরা এ সুবিধা পেতেন।

সরকার জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং ৯ লাখের বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য সুবিধাভোগী উপকৃত হবেন।

নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সংশ্লিষ্ট অর্থবছরের বাজেটে এ অর্থের সংস্থান রাখা হবে।

এদিকে বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণে একটি কমিটি কাজ করবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে।

নতুন বেতন কাঠামো কার্যকর করতে অর্থ বিভাগ প্রয়োজনীয় প্রজ্ঞাপন, নির্দেশনা ও বিধিমালা জারি করবে।

ট্যাগ : সরকারি চাকরি নবম পে স্কেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন কাঠামো অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।

নতুন পে-স্কেলে ২০তম গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

সরকার জানিয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে।

নতুন ব্যবস্থায় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ব্যবধান আগের তুলনায় কমানো হয়েছে। ২০তম গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ এবং ১ম গ্রেডে ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।

বিপুল আর্থিক ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার একবারে পুরো বেতন কাঠামো বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন পে-স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও বাস্তবায়ন দুই অর্থবছরে সম্পন্ন করা হবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের অপেক্ষাকৃত কম বেতন পাওয়া কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে মূল বেতন কার্যকরের পরিকল্পনা করা হয়েছে। মূল বেতন কয়েক ধাপে বাস্তবায়ন করা হবে এবং ভাতাসমূহ পরবর্তী সময়ে কার্যকর হবে।

নতুন বেতন কাঠামোয় পেনশন সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। অবসরপ্রাপ্ত কম বেতনভোগীদের জন্য তুলনামূলক বেশি হারে পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মাসিক ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। এছাড়া বিভিন্ন পেনশন স্ল্যাব অনুযায়ী ৫৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন পে-স্কেলে প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

এ ছাড়া ডিজিটাল যোগাযোগ ব্যয়ের বিষয় বিবেচনায় সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মোবাইল ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সীমিত কিছু গ্রেডের কর্মচারীরা এ সুবিধা পেতেন।

সরকার জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং ৯ লাখের বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য সুবিধাভোগী উপকৃত হবেন।

নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সংশ্লিষ্ট অর্থবছরের বাজেটে এ অর্থের সংস্থান রাখা হবে।

এদিকে বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণে একটি কমিটি কাজ করবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে।

নতুন বেতন কাঠামো কার্যকর করতে অর্থ বিভাগ প্রয়োজনীয় প্রজ্ঞাপন, নির্দেশনা ও বিধিমালা জারি করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ