ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএমপির দুই বিভাগের অভিযানে গ্রেফতার ১৮৬

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই বিভাগের বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মিরপুর বিভাগের সাত থানায় ১৪৭ জন এবং খিলক্ষেত, যাত্রাবাড়ী, তুরাগ ও বংশাল থানার পৃথক অভিযানে ৩৯ জন গ্রেফতার হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) ডিএমপির সংশ্লিষ্ট বিভাগ ও থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিরপুর মডেল থানায় ৫১ জন, শাহআলী থানায় ২৫ জন, পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানায় ১০ জন, দারুস সালাম থানায় ১৪ জন, রূপনগর থানায় ১২ জন এবং ভাষানটেক থানায় ৪ জনকে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে গ্রেফতার ১৪৭ জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ডিএমপির খিলক্ষেত, যাত্রাবাড়ী, তুরাগ ও বংশাল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশ একই সময়ে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে।

এ ছাড়া তুরাগ থানা পুলিশের অভিযানে ৯ জন এবং বংশাল থানা পুলিশের অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সব মিলিয়ে খিলক্ষেত থানায় ১৪ জন, যাত্রাবাড়ী থানায় ১৩ জন, তুরাগ থানায় ৯ জন এবং বংশাল থানায় ৩ জনসহ চার থানায় মোট ৩৯ জন গ্রেফতার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ : ডিএমপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ডিএমপির দুই বিভাগের অভিযানে গ্রেফতার ১৮৬

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই বিভাগের বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মিরপুর বিভাগের সাত থানায় ১৪৭ জন এবং খিলক্ষেত, যাত্রাবাড়ী, তুরাগ ও বংশাল থানার পৃথক অভিযানে ৩৯ জন গ্রেফতার হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) ডিএমপির সংশ্লিষ্ট বিভাগ ও থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিরপুর মডেল থানায় ৫১ জন, শাহআলী থানায় ২৫ জন, পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানায় ১০ জন, দারুস সালাম থানায় ১৪ জন, রূপনগর থানায় ১২ জন এবং ভাষানটেক থানায় ৪ জনকে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে গ্রেফতার ১৪৭ জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ডিএমপির খিলক্ষেত, যাত্রাবাড়ী, তুরাগ ও বংশাল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশ একই সময়ে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে।

এ ছাড়া তুরাগ থানা পুলিশের অভিযানে ৯ জন এবং বংশাল থানা পুলিশের অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সব মিলিয়ে খিলক্ষেত থানায় ১৪ জন, যাত্রাবাড়ী থানায় ১৩ জন, তুরাগ থানায় ৯ জন এবং বংশাল থানায় ৩ জনসহ চার থানায় মোট ৩৯ জন গ্রেফতার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ